জেলা

হাওড়ায় বেআইনি ওষুধ চক্রের পর্দাফাঁস, তৃণমূল যুব নেতার অফিসে কোটি টাকার মজুত উদ্ধার

হাওড়ার বেলুড় এলাকায় বেআইনি ওষুধ চক্রের বিরুদ্ধে বড়সড় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ওষুধ উদ্ধার করল ড্রাগ কন্ট্রোল দফতর ও পুলিশ। গত তিন দিন ধরে যৌথভাবে চলা তল্লাশিতে তৃণমূল যুব নেতা কৈলাস মিশ্রের অফিস চত্বরে একটি গোপন গোডাউনের হদিশ মেলে বলে তদন্তকারী সূত্রে জানা গিয়েছে।

প্রথম দিনের অভিযানে কিছু সন্দেহজনক নথি এবং নষ্ট করা ওষুধ উদ্ধার হলেও শনিবারের তল্লাশিতে সামনে আসে আরও চাঞ্চল্যকর তথ্য। অফিসের ভিতরেই তৈরি করা হয়েছিল একটি বড় মজুতঘর, যেখানে পেটি পেটি ওষুধ জমা রাখা ছিল। অভিযোগ, এই জায়গা থেকেই দীর্ঘদিন ধরে কোটি কোটি টাকার বেআইনি ওষুধের ব্যবসা পরিচালিত হত। তদন্তকারীদের দাবি, কৈলাস মিশ্রের ভাই বিশাল মিশ্র এই কারবারের সঙ্গে যুক্ত ছিলেন।

উদ্ধার হওয়া ওষুধের সঠিক পরিমাণ ও বাজারমূল্য সম্পর্কে সরকারি ভাবে কিছু জানানো না হলেও, সূত্রের দাবি, এর আর্থিক মূল্য অত্যন্ত বেশি। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। গোডাউন ঘিরে রাখা হয়েছে অতিরিক্ত পুলিশ বাহিনী ও কেন্দ্রীয় নিরাপত্তা কর্মীদের। গোটা চক্রের সঙ্গে আর কারা জড়িত, তা খতিয়ে দেখছে তদন্তকারী সংস্থা।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.