ফের পিকআপ ভ্যান ও বাইকের মুখোমুখি সংঘর্ষে মৃত এক। ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা এক নম্বর ব্লকের ল্যাদাপোল এলাকার ৬০ নম্বর জাতীয় সড়কে।
স্থানীয় সূত্রে খবর, পিকু নন্দী নামে বছর ৩৫ এর এক মহিলা তার স্বামী এবং তার ছেলেকে নিয়ে ৬০ নম্বর জাতীয় সড়ক ধরে বাঁকুড়ার দিকে যাচ্ছিল। তখনই উল্টো দিক থেকে আসা একটি সবজি বোঝায় পিকআপ ভ্যানের সঙ্গে তাদের মুখোমুখি সংঘর্ষ হয়। ঘটনায় সবজি বোঝায় পিকআপ ভ্যানটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এদিকে বাইক থেকে ছিটকে পড়ে স্বামী স্ত্রী এবং ছেলে। এরপর স্থানীয়রা তৎক্ষণাৎ ঘটনাস্থলে উপস্থিত হন। স্থানীয়দের তত্পরতায় গুরুতর আহত অবস্থায় তিনজনকে উদ্ধার করে গড়বেতা গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসকেরা স্ত্রী পিকু নন্দীকে মৃত বলে ঘোষণা করেন। অন্যদিকে বাকি দুইজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের বাঁকুড়া মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে গোটা এলাকায়।







