জেলা

পাঁচ ফুট পাঁচ ইঞ্চির শুকনো কলা পাতার সরস্বতী!

আর মাত্র কয়েকটা ঘন্টার অপেক্ষা, আর তারপরেই আপামর বাঙালি মাতবে বাগদেবীর আরাধনায়। তার আগে প্রতিমা তৈরির শেষ মুহূর্তের প্রস্তুতি তুঙ্গে। এবার নজর কাড়বে বলাই বাহুল্য শুকনো কলাপাতার মা সরস্বতী।
উচ্চতা ৫ফুট ৫ ইঞ্চি সত্যি ভাবতেও অবাক লাগে। প্রতিমার হর্তা কর্তা এক শিক্ষক, নাম তপন দাস, বাড়ি পূর্ব বর্ধমান জেলার অন্তর্গত গুসকরায়।
তপন দাস, আউশগ্রাম দুই ব্লকের রামচন্দ্রপুর এন বি বিদ্যাপীঠ এর শিক্ষক।
তপন বাবু জানান,শিক্ষকতার সঙ্গে সঙ্গে আমার সাহিত্য,সৃজনী,শিল্প,খেলাধুলা, নৃত্য এই সমস্ত বিষয়গুলির উপর আগ্রহ রয়েছে। সবসময় চেষ্টা করেছি এমন কিছু একটা শিল্পের আঙ্গিকে নিয়ে আসতে এবং সেক্ষেত্রে উপকরণ যদি কোন বাতিল সামগ্রী হয়,যেটাতে মানুষ কে আকর্ষিত করা যাবে। এই যেমন এখনকার দিনে প্লাস্টিক, থার্মোকল চারিদিকে রমরমা, এর ফলে আমাদের যে সেই অতীত দিনে কলাপাতায় খাওয়া। এখনকার বিয়ে বাড়ীতে কলাপাতা,শালপাতা ব্যবহার অনেক কমে যাচ্ছে।প্লাস্টিক, থার্মোকল ব্যবহারের ফলে সেগুলো চাষের জমি,পুকুর,নদী, নর্দমায় জমছে। আমাদের উন্নতি হচ্ছে ঠিকই কিন্তু কোথাও যেন পিছন থেকে টেনে ধরা হচ্ছে উন্নয়ন টাকে।
স্কুলের ছাত্ররা, ও সহকর্মীরা আবদারের সাথে তপন বাবুকে বলেন,স্যার স্কুলের ঠাকুর এবার আপনার হাতের চাই। এর থেকেই ভাবনা কলাপাতার ঠাকুর। ৬৩ দিনের প্রচেষ্টায় কাজটা শেষ হয় বলে জানান তিনি। শিক্ষক তপন দাস গর্ব বোধ করে বলেন,আমার তৈরী মা সরস্বতী দেখে আমার পরিবার ,ছাত্র-ছাত্রী, সহকর্মীরা ও বন্ধুরা খুবই আনন্দিত ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.