কলকাতা

দাউ দাউ করে জ্বলে উঠল স্কুলের রুম,ভয়াবহ অগ্নিকাণ্ড!

আজ সকালে মধ্য কলকাতার ওয়েলিংটনে তালতলা এলাকায় একটি স্কুলের আবাসিক রুমে আগুন লেগে যায়। আগুন লাগার পর ছড়িয়ে পড়ে আতঙ্ক। আগুন লাগার খবর পেয়েই ঘটনাস্থলে যায় পুলিশ। দমকলের তিনটি ইঞ্জিন আগুন নেভানোর কাজ করছে।

বেলা বারোটা নাগাদ স্কুলের যে আবাসিক রুমগুলো রয়েছে, তার একটি থেকে প্রথমে ধোঁয়া বেরোতে দেখা যায়। তারপর সেটি পাশের রুমে ছড়িয়ে পড়ে। সম্পূর্ণ ভস্মীভূত হয়ে যায় ওই দুটি রুমের মধ্যে থাকা ছাত্রীদের বিছানা, স্কুলের বই এবং আনুষঙ্গিক সামগ্রী।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.