বিনোদন

সিনেমাজুড়ে অসাধারণ জোট টাব্বু-করিনা-কৃতির। হাসি-ঠাট্টায় ভরা ‘ক্রু’তে কোথাও কি থেকে গেল কোনো ত্রুটি ?

যে সিনেমায় বলিউডের ৩ সুন্দরী একসঙ্গে থাকেন, যাঁদের অত্যন্ত সুন্দর দেখতে লাগে, কিছুক্ষণ পরে পরেই যাঁরা দুর্দান্ত জামাকাপড় পরে গ্ল্যামার ছড়াতে থাকেন, যাঁদের সংলাপজুড়ে ‘ওয়ান লাইনার’-এর ছড়াছড়ি, এবং সেই সঙ্গে সিনেমার গল্পও মোটামুটি ভালই, সেই ছবি অনায়াসে দেখে ফেলা যায়। সদ্য মুক্তিপ্রাপ্ত ‘ক্রু’র ক্ষেত্রেও তেমনই হয়েছে।

টাব্বু , করিনা কপূর খান ও কৃতি শ্যানন ‘কোহিনূর এয়ারলাইন্স’ নামক এক বিমান সংস্থায় বিমানসেবিকা। তিনজনেরই টাকাপয়সার অত্যন্ত প্রয়োজন, কিন্তু বিমান সংস্থা ধীরে ধীরে দেউলিয়া হওয়ার পথে। এমন পরিস্থিতিতে এক কাণ্ড ঘটিয়ে ফেলে তাঁরা তিনজন, আর তাতে ফেঁসেও যায় তিনজনই। এবার নিজেদের বাঁচাতে, আর স্বপ্ন পূরণ করতে গিয়ে তাঁরা আরও একটি কাণ্ড ঘটিয়ে ফেলে। অবশ্যই এগুলো কী কাণ্ড, তা জানতে হলে প্রেক্ষাগৃহে পৌঁছে যেতে হবে।
এই ফিল্মটি মজাদার।

এই ফিল্মের সবচেয়ে বড় বিষয় হচ্ছে যে এতে তিন বড় অভিনেত্রীকে একসঙ্গে পাশাপাশি দেখা যায় যা সাধারণত কোনও সিনেমায় থাকে না, এবং তিনজনকেই এক নতুন রূপে দেখা যাচ্ছে। সিনেমায় একাধিক বেশ প্রশংসনীয় ‘ওয়ান লাইনার’ অর্থাৎ এক বাক্যের হাস্যরসপূর্ণ সংলাপ ব্যবহার করা হয়েছে। নায়িকাদের কমিক টাইমিং বেশ ভাল যার ফলে এগুলি শুনতে বেশ মজাও লাগে, হাসিও পায়। সিনেমার প্রথম পর্ব দ্রুততার সঙ্গে এগিয়ে চলে, এবং কোনও সময় নষ্ট না করে মূল বক্তব্যে এসে পৌঁছয়। দ্বিতীয় ভাগে কিছু কিছু স্থানে বিরক্ত লাগতে পারে। কিন্তু সেখানেও পরিস্থিতি সামাল দেবে এই তিন নারীর দারুণ অভিনয়। এমনকী দ্বিতীয় ভাগ খানিকটা ছোট হলেও মন্দ হত না। সিনেমাটি নারীদের নিয়ে তৈরি হলেও কোনও জ্ঞান প্রদান করার ইচ্ছা নিয়ে তৈরি হয়নি। এই ছবি শুধুমাত্র মনোরঞ্জন করে।

রাজেশ এ কৃষ্ণণের পরিচালনায় তৈরি ‘ক্রু’ ছবিপরিচালক নিশ্চিত জানতেন যে তাঁর ইউএসপি এই তিন নারী, এবং তাঁদের গ্ল্যামার পুরোপুরি ব্যবহার করেছেন পরিচালক। যদিও চিত্রনাট্য আরও খানিকটা ভাল হতে পারত।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.