রাজ্য

লোকসভা ভোটে মুর্শিদাবাদ নিয়ে বিশেষ সতর্কতা জারি কমিশনের

চলতি লোকসভা ভোট বিভিন্ন অপ্রীতিকর পরিস্থিতি এড়ানোর জন্য নির্বাচন কমিশন এ দিন মুর্শিদাবাদের পরিস্থিতি নিয়ে বাড়তি সতর্ক থাকার নির্দেশ দিয়েছে জেলা প্রশাসনের কর্তাদের।বুধবারই খড়গ্রামে গুলি চালনার ঘটনা ঘটেছে।
ভোটের সময় বা তার পরে ভোট হিংসা ঘটনা যাতে না ঘটে, তা নিশ্চিত করার জন্য আবারও নির্দেশ দিল জেলা প্রশাসন গুলি কে নির্বাচন কমিশন। বৃহস্পতিবার তৃতীয় এবং চতুর্থ দফার ভোট নিয়ে জেলাশাসক ও পুলিশ সুপারের সঙ্গে বৈঠক করেন মুখ্য নির্বাচনী আধিকারিক, বিশেষ সাধারণ পর্যবেক্ষক এবং বিশেষ পুলিশ পর্যবেক্ষক। সেখানেই এই নির্দেশ দেওয়া হয়েছে বলে সূত্রের খবর।
প্রশাসনিক সূত্রের দাবি, মুর্শিদাবাদের পরিস্থিতি নিয়ে বাড়তি সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে। সেই ঘটনার রিপোর্ট চাওয়া ছাড়াও সতর্কতা আরও বাড়ানোর নির্দেশ দেওয়া হয়েছে। শুরু হয়েছে কমিশনের নজরদারি বাড়ানোর প্রক্রিয়াও। পূর্বের নির্বাচন গুলিতে মুর্শিদাবাদ-মালদহের যে সব এলাকায় উত্তেজনা পূর্ণ ঘটনা ঘটেছিল, সেগুলিতে বেশি নজর থাকবে। প্রসঙ্গত, ৭ মে তৃতীয় দফায় মালদহ উত্তর, মালদহ দক্ষিণ, মুর্শিদাবাদ এবং জঙ্গিপুরে ভোট হবে।
কমিশন সূত্রে খবর, ওই দফায় সব চেয়ে বেশি বাহিনী রাখা হবে মুর্শিদাবাদে জেলায় ,১৯০ কোম্পানি বাহিনী রাখা হবে। মালদহে উত্তর ও দক্ষিণ আসন মিলিয়ে থাকবে ১৪৪ কোম্পানি বাহিনী। ১৩ মে, চতুর্থ দফায় ৫৯৬ কোম্পানি বাহিনী থাকবে। তার মধ্যে ৫৭৮ কোম্পানি ৮টি লোকসভা আসনের জন্য থাকবে। এখনও পর্যন্ত যা জানা যাচ্ছে, তাতে ১৪৮টি কুইক রেসপন্স টিম মোতায়েন হবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.