রাজ্য

‘ভোটবাক্সে বাঙালি অবাঙালি বিভাজন’, কেন? প্রশ্ন মমতার

মধ্য এবং দক্ষিণ কলকাতায় একাধিক কালীপুজোর উদ্বোধনে সামিল হয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবার নির্বাচনী কেন্দ্র ভবানীপুরের অন্তর্গত শেক্সপিয়র সরণির এক পুজোর মণ্ডপে ভোট-প্রসঙ্গ তোলেন মুখ্যমন্ত্রী।

পুরসভা ও বিধানসভা নির্বাচনে জয়লাভ করলেও সেখানে লোকসভা ভোটের তৃণমূলের খারাপ ফলের প্রসঙ্গ তুলে মমতা বলেন, ‘বিধানসভায় আপনারা আমাকে সমর্থন দিয়েছেন। কে, কোন বুথে কত ভোট পেয়েছে, সব আমার হাতে আছে। বুথে ৯০০ থাকলে, আমরা একটা পেয়েছি। এতে কোথাও নিজেদের মধ্যে সদ্ভাব নষ্ট হয়ে যায়।’

মুখ্যমন্ত্রীর সংযোজন, ‘সমস্ত ধর্ম, সমস্ত বর্ণ,সমস্ত সম্প্রদায় মিলেমিশে কাজ করবে। বাংলা এমনই। সমালোচকরা সমালোচনা করবেই। এটাই কাজ। তবে কে কী বলল তাতে আমাদের যায় আসে না। ফোস্কা পড়ে না। আমি এটুকু বিশ্বাস করি এখানে থাকার অধিকার সকলের আছে। তবে কেউকেউ বাংলার বদনাম করছেন। বাংলায় যাঁরা থাকবেন বাংলাকে নিজের ভাবুন। কেউ-কেউ ভোট বাক্সে বাঙালি-অ-বাঙালি করে দেয়।’

রাজনৈতিকমহলের একাংশের মতে, মমতা বন্দ্যোপাধ্যায় তাঁর বক্তব্যের মাধ্যমে অবাঙালিদের কাছে তৃণমূলকে সহযোগিতা করার বার্তাদান করেছেন। বিশেষ করে, অবাঙালি সম্প্রদায়ের মানুষজন লোকসভা ভোটে বিজেপির প্রতি সমর্থন দেখিয়েছেন। আগামীর ভোটপ্রস্তুতির দিকেই আপাতত নজর।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.