হাতে আর কয়েকটা দিন। তারপরেই২০ মে পঞ্চম দফার ভোটগ্রহণ হুগলি-সহ রাজ্যের ৬ লোকসভা আসনে। ইতিমধ্যে জোর কদমে প্রচার যাত্রা শুরু করেছেন উভয় পক্ষের প্রার্থীরা।সেইমতো শনিবার সকালে আচমকাই ব্যান্ডেল স্টেশন থেকে হাওড়া লোকাল ট্রেনে উঠে জনসংযোগ সারলেন হুগলি লোকসভা কেন্দ্রের তৃণমূল তারকা প্রার্থী রচনা বন্দ্যোপাধ্যায়।
এদিন প্রার্থীর সঙ্গে উপস্থিত ছিলেনচুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদার ও তৃণমূল কর্মী সমর্থকরা। তবে এদিন দিদির নাম্বার ওয়ান কে খুশ মেজাজে কথা বলতে দেখা যায় নিত্য প্রতিদিনের ট্রেন যাত্রীদের সাথে। পাশাপাশি প্রার্থীকে পেয়ে ট্রেনের মধ্যেই শুরু হয়ে যায় হুড়োহুড়ি।
শনিবার টিকিট কেটেই একেবারে ট্রেনে উঠে পড়েন রচনা।ট্রেনে উঠে রচনা বলেন, “কতদিন পর ট্রেনে উঠলাম। ট্রেনে চড়তে আমার খুব ভাল লাগে। বিশেষ করে ট্রেনে শুতে পারলে ভাল লাগে।”এদিন ব্যান্ডেল ,হুগলি, চন্দননগর এই তিনটি স্টেশনের প্রতিটি স্টেশনের নেমে সাধারণ মানুষের সাথে সংযোগ করেন তিনি।পাশাপাশি রচনা জানান, তিনি রোড শো করলেও অনেকেই উপস্থিত থাকতে পারেননা তাই হুগলির ভোটার যারা চাকরি করতে কলকাতায় যান তাঁরা সবসময় বাড়িতে থাকতে পারেন না। সেকারণেই তাঁদের সঙ্গে দেখা করতেই ট্রেনে জনসংযোগের ভাবনা রচনার।
এদিন অভিনেত্রীকে কাছে পেয়ে সেলফি তোলেন ভক্তরা। সবার সাথে হাসি মুখে সেলফি তুলে আবদার মেটান তিনি।এরপর চন্দননগর স্টেশনে নেমে চা বিরতি নেন রচনা। সূত্রের খবর,সেখানে চন্দননগর হাসপাতালের এক চিকিৎসক রচনাকে গানও শোনান এদিকে নিজের জয়ের বিষয়ে ১০০ শতাংশ আশাবাদী বলেই জানান রচনা।







