জেলা

দিলীপ ঘোষ ও তার সিকিউরিটির বিরুদ্ধে থানায় অভিযোগ

পূর্ব বর্ধমানের মন্তেশ্বর ব্লকের শুশুনিয়া পঞ্চায়েতের অন্তর্গত শুশুনিয়া গ্রামে বুথের কাছাকাছি বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের প্রার্থী দিলীপ ঘোষ যান এবং ওনার সামনে গো ব্যাক গো ব্যাক স্লোগান তোলেন তৃণমূল কর্মী সমর্থকরা। তারপর দিলীপ ঘোষের সিকিউরিটিরা শুরু করে লাঠিচার্জ এবং তৃণমূলের ছেলেদেরকে মারধর করে বলে অভিযোগ। অসুস্থ ব্যক্তিদেরকে মন্তেশ্বর স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দেখেন। পরে বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্র প্রার্থী কীর্তি আজাদ, বিধায়ক সিদ্দিকুলা চৌধুরী এবং মন্তেশ্বর পঞ্চায়েত সমিতির সভাপতি আহমেদ হোসেন এবং সদস্য ও কর্মীবৃন্দরা হসপিটাল আসেন আহত ব্যক্তিদের দেখতে এবং দিলীপ ঘোষের নামে এবং ওনার সিকিউরিটি নামে মন্তেশ্বর থানায় অভিযোগ জানান।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.