আবহাওয়ার খাম খেয়ালীপনার কারণে মালদায় আমের উৎপাদনে হতে পারে ব্যাপক ঘাটতি। কারণ পর্যাপ্ত পরিমাণে বৃষ্টির অভাব রয়েছে জেলায় । গরমের প্রচন্ড দাবদহ চলছে মাথায় হাত মালদহে আম চাষিদের l আমের মৌসুমের শুরুতেই ফলনে ব্যাপক মার খাওয়ার সম্ভাবনা। এই বছর হয়তো লাগাম ছাড়া বৃদ্ধি হবে আমের দাম। প্রচন্ড গরমে দাবুদাহে তীব্র রোদে আমের বোটা শুকিয়ে ঝরে পড়ছে l আম কৃষকরা চেষ্টা করছেন বাগানে জল স্প্রে করে আমকে টিকিয়ে রাখা l কিন্তু প্রচণ্ড রোদের তাপে তা প্রায় ব্যর্থ। পর্যাপ্ত পরিমাণে বৃষ্টি পাচ্ছে না। এই বছর এমনিতেই মালদহে একটু দেরিতে আমের মুকুল এসেছিল তার উপর গত কিছুদিন ধরে তীব্র গরমের জন্য আমের সঠিক বৃদ্ধি হচ্ছে না। মালদা জেলা খাদ্য প্রক্রিয়াকরণ উদ্যান পালন দপ্তর সূত্রে জানা যায় মালদা জেলায় ৩১ হাজার ৭০০ হেক্টর জমি জুড়ে আম ফলন হয়।
গত বছর ৩ লক্ষ ৭০ হাজার মেট্রিক টন আম উৎপাদন জেলায় হয়েছিল। তবে আবহাওয়ার খামখেয়ালী প্রনা জনিত কারণে এবারে জেলায় আম উৎপাদন অনেকটাই কম হবে। মালদা জেলা খাদ্য প্রক্রিয়াকরণ উদ্যান পালন দপ্তরের আধিকারিক সামন্ত লায়েক জানান বর্তমানে যা আবহাওয়া গোটা জেলে জুড়ে চলছে তাতে এবার অনেকটাই আম উৎপাদন কম হবে গতবছর গোটা জেলা জুড়ে যে আম উৎপাদন হয়েছে এবারে তা আম উৎপাদনের ক্ষেত্রে ৫০ শতাংশ ঘাটতি হওয়ার সম্ভাবনা রয়েছেl মালদা জেলাতে আমের বাগান যা রয়েছে তাতে আমাদের তিন লক্ষ ৭০ হাজার মেট্রিক টন আম উৎপাদন হয় l কিন্তু এবারে আমের মুকুল যেহেতু দেরিতে এসেছে সেই সময় একটু বৃষ্টিপাত হয়েছিল সেই সময় বিভিন্ন রোগ পোকার উপদ্রব হয় এবং আমের ফুলগুলো ঝরে পড়ে সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে এবছর ল্যাংড়া প্রজাতির আম ফলন অনেকটাই কম হবে লক্ষণভোগ, আরশিনা ফলন ভালো হবেl এখনো পর্যন্ত যা পরিস্থিতি তাতে এ বছর আমের ফলন পৌনে তিন লক্ষ কাছাকাছি থাকবে যা গতবারের তুলনায় অনেকটাই কম l সেক্ষেত্রে বাজারে আমের দাম বাড়বে l কারণ চাহিদা অনুযায়ী আম সেভাবে যোগান হবে নাl ল্যাংড়ার প্রজাতির আম বাজারে দাম বাড়বেl
এখনো যা পরিস্থিতি তাতে এবারে ল্যাংড়া প্রজাতির আমের দাম অনেকটাই বাড়বে জেলাতে l যা এখনো পর্যন্ত আম ফলন হয়েছে তাতে হিমসাগর প্রজাতির আম উৎপাদন ৬০ থেকে ৬৫% হবে অন্যদিকে ল্যাংড়া আম অনেকটাই কম সেক্ষেত্রে তাও ৪০ শতাংশ আম উৎপাদন হবে l লক্ষণভোগ আসি তাংশ আম উৎপাদন হবে আরশিনা আমও অনেক উৎপাদন হবে আমরোপালী ,গুটি আম উৎপাদন ভালো হবেl
আম চাষী দিলীপ ঘোষ জানান আবহাওয়া জনিত কারণে জেলায় আম উৎপাদনের ক্ষেত্রে এবার অনেকটাই বাধা পড়বে l চাহিদা অনুযায়ী যোগান কম সে ক্ষেত্রে বাজারে আমের দাম অনেকটাই বাড়বে এইবারl গত বছর কুড়ি থেকে ২৫ টাকা কিলো আম বাজারে বিক্রি হয়েছিল এবার অনেকটাই দাম বাড়বে বিশেষ করে ল্যাংড়া হিমসাগর, লক্ষণভোগ ,আম গুলির দাম বাড়বে। আগামী ১৫ দিনের মধ্যেই মালদার আম বাজারে আসবে তবে আম কিনতে এবার ক্রেতাদের হিমশিম খেতে হবেl
মালদা ম্যাংগো মার্চেন্ট চেম্বার কমার্সের সভাপতি উজ্জ্বল সাহা জানান এই বছরে আমের ফলনের ক্ষেত্রে আবহাওয়া অনুকূল না থাকায় আম ফলন এবারে জেলায় ভালো হবে না গত বছর সাড়ে তিন লক্ষ মেট্রিক টন আম উৎপাদন হয়েছিল এবার তা অর্ধেক প্রায় দেড় লক্ষ মেট্রিক টন আম উৎপন্ন হবে । এই এলাকার অর্থনীতি নির্ভর করে আমের উপর। কিন্তু এই আম গাছ থেকে পড়ে যাওয়ার কারণে পাঁচ লক্ষ আম ব্যবসায়ী ক্ষতিগ্রস্ত হবে পাশাপাশি বিদেশের বাজারে আম রপ্তানি করতে পারবো না। আমের দাম বাড়লেও ৫ লক্ষ আম ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হবে। বিদেশে রপ্তানি পাশাপাশি অন্যান্য রাজ্য আম রপ্তানি করা সম্ভব হবে না। এলাকার অর্থনৈতিক মুক্ত উপড়ে পড়বে। কেন্দ্রীয় সরকার ও রাজ্য সরকারের খাদ্য প্রক্রিয়াকরণ দপ্তর কাছে অনুরোধ করব যে সমস্ত আম চাষী বা ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হচ্ছে তাদেরকে যাতে কোন আর্থিক বিষয় সাহায্য করা দরকার।।







