সারা বছরই রাজনৈতিক দলগুলির মধ্যে চলে সংঘর্ষ। তবে নির্বাচন এলেই সেই উত্তেজনা অন্য এক মাত্রই বৃদ্ধি হয়। পঞ্চম দফার লোকসভা নির্বাচনে সেরকমই একটি ঘটনার সাক্ষী রইল তারকেশ্বর রামনগর গ্রাম পঞ্চায়েতের ১৫৬ নম্বর বুথ। ঘাশফুল শিবিরের বুথ সভাপতি তাপস বেড়াকে মেরে পা ভেঙে দেওয়ার মতো চাঞ্চল্যকর অভিযোগ উঠে আসে। রাজ্যের শাসকদলের পক্ষ থেকে এই ঘটনার জন্য কাঠগড়ায় তোলা হয়েছে বিজেপিকে।
আজ সকালবেলা আর পাঁচজনের মতোই গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে যাচ্ছিল ওই বুথ সভাপতি। ঠিক তখনই সেখানে দিয়ে গাড়ি নিয়ে যাচ্ছিল আরামবাগ লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অরূপ কান্তি দিগর। সেই গাড়ি থেকে নেমে আসে একাধিক বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা বলে অভিযোগ। পাশাপাশি তারা ওই সভাপতিকে বেধরক মারধর শুরু করে। এমনকি তার পা ভেঙে দেওয়ার অভিযোগ ওঠে। বর্তমানে তিনি তারকেশ্বর গ্রামীণ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে। পাশাপাশি এই ঘটনার জন্য তৃণমূলের অভিযোগের তীর গেরুয়া শিবিরের দিকে।







