রাজনীতি

শুভেন্দুর গড়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের চ্যালেঞ্জ

জোর কদমে প্রচার চলছে রাজ্যজুড়ে। একদিকে মুখ্যমন্ত্রী কোমর বেঁধে জনসভা ও ৱ্যালি করছে অন্যদিকে অভিষেক বন্দ্যোপাধ্যায় মেদিনীপুরের নন্দীগ্রামে জনসভার মাধ্যমে ঝড় তুললেন। যেই কেন্দ্রের বিধানসভা ভোট নিয়ে চলেছিল প্রচুর চর্চা। তবে বুধবার শুভেন্দু অধিকারীর কেন্দ্রে দারিয়ে কার্যত চ্যালেঞ্জ ছুড়ে দিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক।

নন্দীগ্রাম পশ্চিমবঙ্গের রাজনীতিতে অন্যতম গুরুত্বপূর্ণ নাম। কারণ সিঙ্গুর ও নন্দীগ্রামের আন্দোলনের ওপর ভর দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার গড়েছিলেন। এমনকি ২০২১ এর বিধানসভায় ওখানে হাই ভোল্টেজ ফাইট হয়েছে। পাশাপাশি সেই ভোট গণনার সময় সেই কেন্দ্রে লোডশেডিং হয়ে যায়। সেই নিয়ে শোরগোল পরে যায় রাজনীতিতে। প্রথমে মুখ্যমন্ত্রীকে জয়ী ঘোষণা করলেও পরে অনেক টালবাহানার হয়। তারপরেই সেখানে শুভেন্দু অধিকারী বিধায়কের পথ সামলান।

তবে প্রথম দিন থেকে আজ পর্যন্ত ঘাসফুল শিবিরের স্পষ্ট দাবি বিজেপি এই আসন জিতেছে জালিয়াতির মাধ্যমে। এমনকি কয়েকটি বুথে এবারেও কারচুপি করার পরিকল্পনা রয়েছে গেরুয়া শিবিরের বলে দাবি করেন তৃণমূলের সেকেন্ড ইন কম্যান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়। ষষ্ঠ দফার ভোটগ্রহণের ৭২ ঘণ্টা আগে শুভেন্দুর গড়ে গিয়ে হুংকার দিলেন তৃণমূলের সর্ব ভারতীয় সাধারণ সম্পাদক। পাশাপাশি সবাইকে নির্ভয় ভোট দেওয়ার আহবান জানিয়েছেন অভিষেক। এমনকি একুশের কারছুপির প্রতিশোধ নেওয়ার হুশিয়ারি দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।

তৃণমূলের সর্ব ভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, ”২০২১ সালে বলেছিলাম খেলা হবে। কিন্তু নন্দীগ্রামে কারচুপি করে বিজেপি প্রার্থীকে জিতিয়েছিল। সেই খেলায় এখনও বাজায় আছে। ২৫মে শেষ হবে। সবাই দেখিয়ে দিয়েছিল মমতা বন্দ্যোপাধ্যায় জিতে গেছেন। সেখানে ইভিএমে কারচুপি করে জিতেছিল। এখানকার বিধায়ক ভিতু। সুপ্রিম কোর্টে গিয়ে আবেদন করেছিল, অন্য হাইকোর্ট যাতে মামলা সরে যায়। সুপ্রিম কোর্ট চড় মেরে বলেছিল কলকাতা হাইকোর্ট বিচার হবে। এর বিধায়ক পদ খারিজ হওয়া সময়ের অপেক্ষা। ৮০টা বুথে কারচুপি করার পরিকল্পনা আছে বিজেপির। ওদের লোক আমায় বলেছে। ভোট দিতে বাধা দিলে রুখে দাঁড়াবেন। এই ভোট নন্দীগ্রামের সম্মান রক্ষা করার ভোট। নন্দীগ্রামে যারা মানুষকে ভোট দিতে দেয়নি, তাদের তালিকা আমার কাছে আছে। ফল খুব খারাপ হবে। কোনও বাবা বাঁচাবে না।
কেউ ভয় পাবেন না। আমি আছি। দেবাংশুকে জেতান। আমি জুনে আবার আসব।”

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.