পরপর টানা চারবার উত্তর কলকাতায় জয়ী হয়েছেন তৃণমূল প্রার্থী সুদীপ বন্দ্যোপাধ্যায়।সূত্রের খবর, শনিবার কালীঘাটে দলের বৈঠকে সেই জয়ের নেপথ্য নিয়ে কথা বলেছেন দলের সর্বোচ্চ নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই কাহিনি প্রার্থী জানতে পারেননি সুদীপও এমনটাই বলে উল্লেখ করেছেন তৃণমূলনেত্রী। পাশাপাশিই, প্রচারের কাজে তমলুকের তরুণ তৃণমূল প্রার্থী দেবাংশু ভট্টাচার্য যে ‘শিথিলতা’ দেখিয়েছেন, তা নিয়ে তাঁকে মৃদু ভর্ৎসনা পর্যন্ত করেছেন ‘দিদি’
ঘাস শিবিরের সূত্রের খবর, শনিবারের বৈঠকে মুখ্যমন্ত্রী বলেছেন, শেষ তিন দিন তাঁকে পড়ে থাকতে হয়েছে উত্তর কলকাতা।নিয়ে তৃণমূল প্রার্থী সুদীপও জানতে পারেনি কিভাবে বার করেছেন এই আসন।বৈঠকে উপস্থিত এক নেতা বলেন, ”দিদি বলেছেন, শুধু উত্তর কলকাতার জন্য তিনি ৩০০ ফোন করেছেন!”সূত্র মারফত জানা যায়, মমতা এ-ও বলেছেন যে, তিনি উত্তর কলকাতা সংক্রান্ত বিষয়ে ঘনঘন ফোন করেছেন কুণাল ঘোষ, বেলেঘাটার বিধায়ক পরেশ পালদের।
উত্তর কলকাতা কেন্দ্রে শেষ দফার নির্বাচন ছিল ১জুন। তার আগে সুদীপের কেন্দ্রে মমতা তিনটি কর্মসূচি করেছিলেন। নরেন্দ্র মোদী যে পথে রোড-শো করেছিলেন, পরের দিন সেই পথেই পদযাত্রা করতে দেখা যায় মুখ্যমন্ত্রীকেও। সেই পদযাত্রাতেই বিজেপির ‘প্রতীকী মৃত্যুঘণ্টা’ বানিয়েছিল তৃণমূল। শনিবারের বৈঠকে মমতা বলেছেন, সেটি বানানোর নেপথ্যে ছিলেন বিধায়ক পরেশ।
এ বারে উত্তর কলকাতার লড়াই ‘চিত্তাকর্ষক’ হয়ে উঠেছিল নানান কারণে। তার মধ্যে অন্যতম, তৃণমূলের বিধায়ক পদ থেকে ইস্তফা দেওয়া তাপস রায়কেই ওই আসনে পদ্মশিবির দলের প্রার্থী করা হয়েছিল। তৃণমূলে থাকার সময়ে সুদীপের সঙ্গে তাপসের সম্পর্ক যে কতটা ‘মধুর’ ছিল, তা সর্বজনবিদিত। দ্বিতীয় কারণ, দলের মধ্যে থেকে কুণাল-সহ নেতাদের একাংশের সুদীপের নামে প্রকাশ্য সমালোচনা।
শনিবারের বৈঠকে মমতা এমনও মমতা এমনও মন্তব্য করেছেন যে, উত্তর কলকাতায় কংগ্রেস-বিজেপির মধ্যে ‘বোঝাপড়া’ হয়েছিল। সূত্রের খবর, মমতা বলেন, কে কার থেকে কী ‘খেয়েছেন’, তিনি সব জানেন। তাঁর কাছে রয়েছে সব খবর। উত্তর কলকাতার বাতাসে গুঞ্জন ছিল, সুদীপের বিরুদ্ধে ‘অন্তর্ঘাত’ করতে দলের একাংশ জোট বেঁধেছে। দলের অনেকের মতে, মমতা বন্দ্যোপাধ্যায় শনিবার বুঝিয়ে দিয়েছেন, সকলের অজান্তেই তিনি সেই ক্ষতে প্রলেপ দিয়েছেন। যা জানতে পারেননি সুদীপও।
অপরদিকে, তমলুকের নয়া প্রার্থী দেবাংশুর প্রচারপর্ব নিয়ে শনিবারের বৈঠকে ‘ক্ষোভ’ জানাতে দেখা গেল মমতা। সূত্রের খবর, মমতা বলেছেন, দেবাংশুর বয়সে তিনি সকাল ৭টা থেকে রাস্তায় থাকতেন। বেলা ১২টার সময় বাড়ি থেকে বেরোতেন না। পাশাপাশি তৃণমূল সূত্রের খবর, দলের কাছে তমলুক থেকে এই মর্মে অভিযোগ এসেছে যে, দেবাংশুকে সকাল সকাল প্রচারে কখনই পাওয়া যায়নি।
এ বার ভোটপ্রক্রিয়া চলাকালীন অধিকাংশ সময়েই চলেছে বাংলায় তাপপ্রবাহ। তাই সব দলের প্রার্থীরাই সাতসকালে বেরিয়ে ১১টার মধ্যে তাদের দিনের প্রচারপর্ব মিটিয়ে নিতেন। আবার সূর্য ডুবলে শুরু করতেন বিকালের প্রচারযাত্রা। কিন্তু দলের একাংশের অভিযোগ দেবাংশুকে সকালের প্রচারে পাওয়া যায়নি। শনিবার তা নিয়েই ওই তরুণ নেতাকে ‘ভর্ৎসনা’ করেন মুখ্যমন্ত্রী।







