অফবিট

আজ থেকে জগন্নাথ দেবার দর্শন কিভাবে করতে হবে? সরকার বদল হতেই নতুন সিদ্ধান্ত

অবশেষে টানা ২৪ বছর পর বিজেডির রাজত্ব শেষ। এবার নবীন পট্টনায়কের বদলে অন্য কেউ ওড়িশার মুখ্যমন্ত্রীর শপথ নিলেন। ওড়িশায় সরকার গঠন করলো এবার বিজেপি। বুধবার ওড়িশার মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন মোহন চরণ মাঝি। মুখ্যমন্ত্রী পদে শপথ নেওয়ার পর প্রথম ক্যাবিনেট বৈঠকেই পুরীর জগন্নাথ মন্দির নিয়ে বড় সিদ্ধান্তের ঘোষণা করলেন।

বুধবারের প্রথম ক্যাবিনেট বৈঠকেই পুরীর মন্দিরের চারটি দরজা খুলে দেওয়ার প্রস্তাবনায় সম্মতি জানালেন মুখ্যমন্ত্রী। আজ অর্থাৎ বৃহস্পতিবার থেকেই খুলে দেওয়া হবে পুরীর জগন্নাথ মন্দিরের চারটি দরজা। একইসঙ্গে তিনি জানান দ্বাদশ শতাব্দীর এই মন্দিরের অবিলম্বে প্রয়োজন মেটানোর জন্য একটি বিশেষ তহবিল তৈরি করা হবে। তৈরি করা হবে ৫০০ কোটি টাকার তহবিল।

বৈঠক শেষ হলে নয়া মুখ্যমন্ত্রী মোহন চরণ মাঝি বলেন, “রাজ্য সরকার আগামিকাল থেকে পুরী জগন্নাথ মন্দিরের চারটি দরজাই পুনরায় ভক্তদের জন্য খুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। সকল মন্ত্রীদের উপস্থিতিতে মন্দিরের চারটি দরজা খোলা হবে। এবার থেকে ভক্তরা মন্দিরের চারটি দরজা দিয়েই প্রবেশ করতে পারবেন।”

প্রসঙ্গত, পুরীর মন্দিরের চারটি দরজা খুলে দেওয়াই ছিলো ওড়িশায় বিজেপির নির্বাচনী ইস্তেহারের অন্যতম প্রতিশ্রুতি ছিলো। করোনা কালের সময় মন্দিরের একটি মাত্র দরজা খোলা রাখার সিদ্ধান্ত নিয়েছিল বিজেডি সরকার। একই সিদ্ধান্ত জারি রাখা হয় করোনা সংক্রমণ শেষ হওয়ার পরও। এতদিন মন্দিরের মূল প্রবেশদ্বার বাদে বাকি দরজাগুলি বন্ধ ছিল।

নয়া মুখ্যমন্ত্রীর দাবি, পুণ্যার্থীদের সমস্যায় পড়তে হচ্ছিল মন্দিরের অধিকাংশ গেটই বন্ধ রাখার কারণে। আজ, বৃহস্পতিবার থেকেই খুলে দেওয়া হবে মন্দিরের চারটি দরজা। ইতিমধ্যেই মন্দির চত্বরে উপস্থিত হয়েছেন সকল মন্ত্রীরা।

পাশাপাশি মন্দিরের সংরক্ষণ ও সংস্কারের জন্য ক্য়াবিনেটের তরফে সিদ্ধান্ত নেওয়া হয়েছে ৫০০ কোটি টাকার তহবিল তৈরি করার।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.