রাজ্য

বাজারের ব্যাগে শিশু চুরি লোকাল ট্রেনে, হাতেনাতে ধরায় বেঁধড়ক মার অভিযুক্ত মহিলাকে

রাজ্যজুড়ে একের পর ঘটে চলেছে শিশু চুরির ঘটনা। বুধবার ঘড়ির কাটায় ঠিক সকাল ৮টায় লোকাল ট্রেনে বাজারের ব্যাগে করে শিশু পাচার করতে গিয়ে হাতেনাতে পাকড়াও এক মহিলা। অভিযুক্ত মহিলাকে ধরে যাত্রীরা গণধোলাই দেয়। ইতিমধ্যেই নিত্যযাত্রীরা ধৃত মহিলাকে ও শিশুটিকে জিআরপিএফের হাতে তুলে দিয়েছে।

শিশুরাই বড়ো হয়ে নতুন প্রজন্মের অংশীদার হবে। তার আগেই তাদেরকে চুরি করে অন্ধকারে ঢুকিয়ে দিচ্ছে একশ্রেণীর অসৎ মানুষ। এবার দত্তপুকুর থেকে শিয়ালদহগামি লোকাল ট্রেনে ঘটে গেল এক চাঞ্চল্যকর ঘটনা। প্রতিদিন অফিস টাইম শিয়ালদহ লোকাল ট্রেনে থাকে চোখে পরার মতো ভিড়। আজকেও সেই চিরাচরিত ভিড় দেখা গিয়েছে বনগাঁ লাইনের শিয়ালদহগামী ট্রেনে। একই প্রচণ্ড ভিড় তার উপরে তীব্র গরম, সবমিলিয়ে সকলেই হাঁসফাঁস করছিল।

তার মধ্যে হঠাৎ যাত্রীদের চোখে পরে ওই অভিযুক্ত মহিলার বাজারের ব্যাগে যেন কি একটা নরছে। তখন থেকেই যাত্রীদের মধ্যে সন্দেহ ডানা বাঁধে। এরপরই আচমকা ব্যাগের মধ্যে থেকে কান্নার আওয়াজ বেরিয়ে আসে। তারপরেই ট্রেনের মধ্যে ওই শিশু চোর মহিলাকে জিজ্ঞাসাবাদ শুরু করে যাত্রীরা। এমনকি তাকে একপ্রকার বাধ্য করা হয় ব্যাগ খোলার জন্য। সেই সময় সকলেই দেখতে পায় শিশুটিকে। ততক্ষণ অবশ্য নিউ ব্যারাকপুর, বিশরপাড়া ছাড়িয়ে গিয়েছে। এবার বিরাটি স্টেশনে এই মহিলাকে টানাহ্যাঁচড়া করে‌ মহিলা কমরা থেকে যাত্রীরা স্টেশনে নামিয়ে আনে।

এই ঘটনায় স্টেশন চত্বের উত্তেজনা ছড়িয়ে পরে যার ফলে কিছুক্ষণের জন্য ব্যাহত হয় ট্রেন চলাচল। পাশাপাশি ওই মহিলাকে গণপিটুনি দেয় যাত্রীরা। তারপরেই মহিলাকে জিআরপিএফের হাতে তুলে দেওয়া হয়। তবে এই বিষয়ে জিআরপিএফের পক্ষ থেকে সরাসরি কিছু জানানো হয়নি। ইতিমধ্যেই রেল পুলিশ অভিযুক্তকে জিজ্ঞাসাবাদ করে শিশুটির পরিচয় জানার চেষ্টা করছে। তবে বর্তমানে শিশুটিকে চিকিৎসকের পরামর্শে চাইল্ড কেয়ার ইউনিটে রাখা হয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.