খেলাধুলা

ভালো সময় যাচ্ছে আর্জেন্টিনার, প্যারিস অলিম্পিকে সেমি ফাইনালে মুখোমুখি আর্জেন্টিনা ও ফ্রান্স,

প্যারিস অলিম্পিক্সের মঞ্চে যেন ফুটবলের মহাযুদ্ধ। সেমিফাইনালে ওঠার লড়াইতে মুখোমুখি আর্জেন্টিনা বনাম ফ্রান্স।

গত ২০২২ সালের বিশ্বকাপ ফাইনালে মুখোমুখি হয়েছিল এই দুই দেশ। আর সেই ফাইনাল এখনও মনে আছে সকল ফুটবলপ্রেমীদের। সমগ্র বিশ্ব ফুটবলে এই দুটি দল যেন একেবারে সুপার জায়ান্ট।

তবে এবার লড়াই বিশ্বকাপের মঞ্চে নয়। প্যারিস অলিম্পিক্সের আসরে।একেবারে মুখোমুখি যুদ্ধ যাকে বলে। সেমিফাইনালে কে পৌঁছবে, তার উত্তর দেবে সময়। মেগা ফুটবল ম্যাচ দেখার অপেক্ষায় রয়েছে গোটা পৃথিবীর ফুটবলপ্রেমীরা। পাশাপাশি গ্রুপ এ-র লড়াইতে নিউজিল্যান্ডকে ৩-০ গোলে পরাজিত করে, শীর্ষে থেকেই কোয়ার্টার ফাইনালে জায়গা পাকা করে নিয়েছে ফ্রান্স।

অন্যদিকে আবার ইউক্রেনকে ২-০ গোলে হারিয়ে গ্রুপ-বি থেকে কোয়ার্টার ফাইনালে পৌঁছে গেছে আর্জেন্টিনা। লড়াই কার্যত হাড্ডাহাড্ডি। আর এই দুরন্ত ফুটবলের লড়াই দেখার জন্য অপেক্ষায় আপামর ফুটবলপ্রেমীরা।

এমনিতেই আর্জেন্টিনার সময়টা এখন বেশ ভালোই যাচ্ছে। ফ্রান্সকে হারিয়ে ফুটবল বিশ্বকাপে জয় পায় তারা। এরপর কোপা আমেরিকা ফাইনালেও জয় ঘরে এসেছে নীল সাদা দের।
আর সেই কারণেই মাতেতা জানিয়েছেন, “আর্জেন্টিনা বিশ্বচ্যাম্পিয়ন। ওরা সব টুর্নামেন্টের ফাইনালে ওঠে।” ২০০৮ সালের অলিম্পিক্স ফুটবলে সোনার পদক জেতে আর্জেন্টিনা। সংবাদমাধ্যমকে আলভারেজ জানিয়েছেন, “হার দিয়ে যাত্রা শুরু করেছিলাম আমরা। কিন্তু তারপর ঘুরে দাঁড়িয়েছি। যদিও ঘরের মাঠে খেলতে নামবে ফ্রান্স। ওরা বাড়তি অ্যাডভান্টেজ পাবে। তবে আমরা যথেষ্ট আত্মবিশ্বাসী। ফাইনালে পৌঁছতে হলে ওদেরকে হারাতেই হবে আমাদের। তাই জয় ছাড়া কিছুই ভাবছি না।”

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.