হাতে আর মাত্র কয়েক দিনের অপেক্ষা। তারপরেই দুর্গাপুজো শুরু হয়ে যাবে, ইতিমধ্যেই উৎসব- প্রেমি বাঙালিরা পুজোর কাউন্টডাউন ও স্টার্ট করে দিয়েছে। নানান জাগায় পুজোর প্যান্ডেল তৈরি শুরু হয়ে গেছে। অন্যদিকে কুমোরটুলিতে শিল্পীরা ব্যস্ত ঠাকুর প্রস্তুতিতে । কিন্তু এইসবের মধ্যেই কলকাতা মেট্রোরেল কর্তৃপক্ষ নিলেন এক বিস্ফোরক সিদ্ধান্ত। যা নিত্য মেট্রো যাত্রীদের সাথে পুজো পরিক্রমা নিয়ে চিন্তা করা যাত্রীদের জন্যও বেশ আনন্দের খবর।
•মেট্রোরেল কর্তৃপক্ষের থেকে যাত্রীদের খুশির খবর:-
দুর্গাপূজার সময় যাত্রীদের যাতে কোনরকম অসুবিধায় পড়তে না হয়। সেই জন্য মেট্রোরেল কর্তৃপক্ষ একটা বড় সিদ্ধান্ত নিতে চলেছেন। টিকিট কাউন্টারের উপচে পড়া ভিড় না সামলে অ্যাপের মাধ্যমে টিকিট কাটা সম্ভব, যা ১২ঘন্টা পর্যন্ত পরিষেবা ভ্যালিড থাকবে। শুনতে অবাক লাগলেও এটাই সত্যি।দুর্গাপুজোর মুখেই মেট্রোরেল কর্তৃপক্ষ যে এমন একটা চমক দেবে কেউ হয়তো স্বপ্নেও ভাবতে পারেননি। আপনি যদি অ্যাপ থেকে টিকিট কাটেন তাহলে সেটির ভ্যালিডিটি ১২ ঘণ্টা অবধি থাকবে। এর জন্য আগে যাত্রীদের Google Play Store হেকে ‘Metro Ride Kolkata’ অ্যাপ নামাতে হবে। আপনি যদি প্রথমবারের ইউজার হন তাহলে আপনাকে আগে নিজের User ID ও Password বানাতে হবে। এর পরবর্তী ধাপ হিসেবে Home Page -এ থাকা Book Ticket অপশনে গিয়ে Source Station ও Destination Station সিলেক্ট করে বুক টিকিট অপশন ক্লিক করতে হবে। UPI, ক্রেডিট কার্ড ডেবিট কার্ড ব্যবহার করে পেমেন্ট করা যাবে। এরপর মিলবে QR কোড। যা ১২ ঘন্টা ভ্যালিড এবং যে কোনও মেট্রো ষ্টেশনের AFC-PC গেটে স্ক্যান করে এন্ট্রি ও এক্সিট করা যাবে। শুধু তাই নয়, WhatsApp -এর মাধ্যমে শেয়ার করা যাবে টিকিটের QR কোড।
এমন মেট্রোরেল কর্তৃপক্ষের মাধ্যমে সূত্রের খবর।







