দেশবিদেশ

নতুন কর্মসংস্থানের সুযোগ শ্রমিকদের, ভারতের কাছে শ্রমিক চাইল ইজরায়েল।

শ্রমিকদের জন্য এবার সুখবর, ভালো বেতনের চাকরির সুযোগ পাবেন তারা। ইজরায়েলের বেঞ্জামিন নেতানিয়াহুর সরকার ন্যাশনাল স্কিল ডেভেলপমেন্ট কর্পোরেশনের মাধ্যমে ১০,০০০ নির্মাণকর্মী এবং ৫,০০০ সেবাকর্মীর জন্য ভারত সরকারকে আর্জি জানিয়েছেন। জানা যাচ্ছে এই বিশাল চাহিদার মূল কারণ হলো ইজরায়েলে দক্ষ শ্রমিকের অভাব, যা তাদের দেশের উন্নয়নের গতি কমিয়ে দিচ্ছে।

একটি রিপোর্ট অনুযায়ী, এই কর্মীদের প্রতি মাসে ১.৯২ লক্ষ টাকা বেতন এবং ১৬,৫১৫ টাকা বোনাস দেওয়া হবে। এছাড়াও কর্মীদের চিকিৎসা, বিমা, খাবার ও বাসস্থানের সুবিধাও প্রদান করা হবে। এই সুযোগ-সুবিধা এবং উচ্চ বেতন অনেক শ্রমিকের জন্য আকর্ষণীয়, যার ফলে ভারত থেকে অভিবাসী শ্রমিকদের সংখ্যা বাড়াতে পারে। ভারতীয় কর্মীদের জন্য নিঃসন্দেহে এটি একটি বিশাল সুযোগ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.