মঙ্গলে কলকাতায় হবে পুজো কার্নিভাল । সেজে উঠবে কলকাতার রাজপথ । এবার দুর্গা পূজার এই কার্নিভালে অংশগ্রহণ করবে , ৯০ টিরও বেশি পুজো কমিটি । আর কার্নিভালের কথা মাথায় রেখে , কলকাতার বিভিন্ন রাস্তায় নিয়ন্ত্রিত থাকবে যান চলাচল । কোনো কোনো রাস্তায় নির্দিষ্ট কিছু গাড়ি চলতে দেওয়া হবে আবার কোনো কোনো রাস্তায় সম্পূর্ণ ভাবে বন্ধ থাকবে যান চলাচল । বিধিনিষেধ থাকবে পার্কিং এর ক্ষেত্রেও ।
বিধিনিষেধ থাকবে কলকাতার যেসব রাস্তাগুলিতে –
• নিরঞ্জনের গাড়ি বাদ দিয়ে , সব রকম পণ্যবাহী গাড়ি চলাচলের ওপর বিধিনিষেধ থাকবে , এক্সাইড মোড় থেকে হেস্টিং মোড়, নিউ রোড, ডাফরিন রোড, লাভার্স লেন, রেড রোড পর্যন্ত ও এজেসি বোস রোডে । দুপুর ১২ টা থেকে ৩ টে পর্যন্ত এই বিধিনিষেধের নিয়ম জারি থাকবে তারপর মহালয়া ও দুর্গাপুজোয় যে নিয়ম চালু ছিল , সেই অনুযায়ী গাড়ি চলাচল করবে ।
• খিদিরপুর রোডের হেস্টিং ক্রসিং থেকে গাড়ি চলাচল বন্ধ থাকবে লাভার্স লেন পর্যন্ত । শুধুমাত্র কার্নিভালে যাওয়া গাড়ি ও দ্বিতীয় হুগলি সেতুর গাড়ি গুলিকে ছাড় দেওয়া হবে । দুপুর ২ টো থেকে কার্যকর হবে এই বিধিনিষেধের নিয়ম ।
• এজেসি বোস রোড ক্রসিং থেকে উত্তরমুখী হাসপাতাল পর্যন্ত কার্নিভালের গাড়ি ছাড়া অন্য কোনো গাড়ি চলাচল করতে পারবে না । এই রাস্তায়ও বিধিনিষেধ কার্যকর হবে দুপুর ২ টো পর্যন্ত ।
এছাড়াও দুপুর ২ টো থেকে , যতক্ষণ পর্যন্ত কার্নিভাল চলবে , ততক্ষণ পর্যন্ত সম্পূর্ণভাবে গাড়ি চলাচল বন্ধ থাকবে , রেড রোড, লাভার্স লেন ,কুইন্সওয়ে , পলাশি গেট রোড ও এসপ্ল্যানেড র্যাম্প দিয়ে। পাশাপাশি যে দর্শকরা পায়ে হেঁটে কার্নিভালে যাবেন , এজেসি বোস রোড, চৌরঙ্গী রোড, আউটরাম রোড, মেয়ো রোড বা রানি রাসমণি অ্যাভিনিউ দিয়ে তাদের যাতায়াতের পরামর্শ দেওয়া হয়েছে।







