দেশ

সবুজ সংকেত রাষ্ট্রপতি দ্রৌপদী মূর্মূর, সুপ্রিম কোর্টের পরবর্তী প্রধান বিচারপতির হিসাবে দায়িত্ব নেবেন সঞ্জীব খন্না

আসন্ন ১০ নভেম্বর , অবসর গ্রহণ করছেন শীর্ষ আদালতের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় । তারপর , প্রধান বিচারপতি হিসেবে দায়িত্ব নেবেন সঞ্জীব খন্না । তাঁর বিচারপতি হওয়ার কথায় শিলমোহর দিয়েছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মূর্মূ । ১১ নভেম্বর শীর্ষ আদালতের প্রধান বিচারপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করবেন তিনি । সুপ্রিম কোর্টের ৫১ তম প্রধান বিচারপতি হবেন সঞ্জীব খন্না । সঞ্জীব খন্নার প্রধান বিচারপতি হওয়ার বিষয়টি প্রকাশ্যে এনেছেন কেন্দ্রীয় আইনমন্ত্রী অর্জুনরাম মেঘওয়াল ।

২০১৯ সাল থেকে শীর্ষ আদালতের বিচারপতি হিসেবে রয়েছেন সঞ্জীব খন্না । সংবিধানের ৩৭০ অনুচ্ছেদ বিলোপ সংক্রান্ত মামলা , নির্বাচনী বন্ড সহ দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরীওয়ালের জামিন ইত্যাদি একাধিক মামলায় অবদান রয়েছে তার । সুপ্রিম কোর্টের বিচারপতি হওয়ার পূর্বে দিল্লী হাই কোর্টের বিচারপতি ছিলেন খন্না ।

উল্লেখ্য , সুপ্রিম কোর্টে কর্মরত প্রধান বিচারপতিই অবসর গ্রহণের পূর্বে , নিজের পরবর্তীর নাম সুপারিশ করেন । সেই মতো ডি ওয়াই চন্দ্রচূড়ই সুপারিশ করেন প্রধান বিচারপতি হিসেবে সঞ্জীব খন্নার নাম । তারপরই তাঁর প্রধান বিচারপতি হওয়ার বিষয়ে সবুজ সংকেত দেন রাষ্ট্রপতি দ্রৌপদী মূর্মূ । প্রধান বিচারপতি হিসেবে , তাঁর মেয়াদ থাকবে ১৮৩ দিনের । ২০২৫ সালের ১৩ মে অবসর গ্রহণ করবেন তিনি ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.