বিনোদন

‘সাজানো বাগান’ ছেড়ে চলে গেলেন না ফেরার ‘দেশ’এ মনোজ মিত্র

সালটা ১৯৩৮, অবিভক্ত বাংলার খুলনা জেলার সাতক্ষীরা মহকুমার ধুলিহর গ্রামে জন্ম মনোজ মিত্রের। গ্রামের স্কুলে শিক্ষাজীবন শুরু করলেও পরবর্তীতে স্কটিশ চার্চ কলেজে পড়াশোনা করেন। বাল্য কাল থেকেই তার সৃজনশীল লেখালেখি শুরু হয়।

‘ দেশ ‘ স্বাধীনের সময় তিনি নিশ্চিত ছিলেন তার ‘ সাজানো বাগান ‘ অর্থাৎ জন্মস্থান খুলনা ভারতেই পড়বে। তিনি ভাবতেই পারেন নি ‘সাজানো বাগান’ টা বিদেশ ‘বিভূঁই’ হয় যাবে। তবে বাস্তব কে মেনে নেওয়া যে ‘অ-সম্ভব’ নয় তাও তিনি বুঝিয়ে দিয়েছেন। জীবন তো থেমে থেকে না তাই বালক মনোজের যাত্রা শুরু হলো। রবিঠাকুরের হাসির নাটক ‘ রোগের চিকিৎসা ‘ য় তার প্রথম অভিনয়। ১৯৫০ এ এপার বাংলায় আসার পর স্কটিশ চার্চ এর সহপাঠী দের নিয়ে তৈরি করে সুন্দরম নামে একটি নাটকের দল। কলকাতা বিশ্ববিদ্যালয়ে এমএ পড়াকালীনই দলের জন্য প্রথম নাটক লেখা। ২১ বছর বয়সে মনোজের প্রথম লেখা নাটক ‘মৃত্যুর চোখে জল’।

মনোজ কর্মজীবনে প্রবেশ করেন দর্শনের অধ্যাপক হিসাবে। পরে রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ে নাটক বিভাগেই অধ্যাপনার কাজে যোগ দেন। মাঝে ‘সুন্দরম’ ছেড়ে ‘ঋতায়ণ’ নামে এক দল গড়লেও
আবারো ‘সুন্দরম’-এই ফিরে আসেন। সেই সময়েই লেখেন ‘চাক ভাঙা মধু’। আবার ‘সুন্দরম’-এ ফিরে এসে লেখেন ‘পরবাস’।
ঠিক সেই সময়ই নাট্যকার-নির্দেশক-অভিনেতা হিসাবে তাঁর আত্মপ্রকাশ।
লিখলেন একের পর এক নাটক। সাজানো বাগান, কালবিহঙ্গ, নরক গুলজার, গল্প হেকিম সাহেব, রাজদর্শন, রঙের হাট ইত্যাদি। নাট্য ব্যক্তিত্ব হয়েও সিনেমা জগতের প্রবেশ তপন সিনহার হাত ধরে সাজানো বাগান নাটকটি বাঞ্ছারামের বাগান নামে সিনেমার পর্দায় আত্মপ্রকাশ করে। তপশিনা ছাড়াও সত্যজিৎ রায় বুদ্ধদেব দাশগুপ্ত বাসু চ্যাটার্জী তরুণ মজুমদার শক্তি সামন্ত বর্ষিয়ান চিত্রপরিচালকদের সাথে কাজ করেছেন তিনি।
খুলনার গ্রামের স্কুল থেকে একাডেমির নাট্যমঞ্চ হাউজফুল হওয়ার যাত্রাপথটা কার্টেন কলের মত ছিল। যেখানে দেখানো হয়েছিল জীবনের রঙ্গমঞ্চে একা একটি মানুষ এসে দাঁড়াচ্ছেন। যিনি স্বপ্নের সাথে বাস্তবের বাস্তবের সাথে অসম্ভব এর লড়াইকে বিনি সুতোই গেঁথে ছিলেন। তার এই জীবন মঞ্চের লড়াই শেষ হলো 12 ই নভেম্বর ২০২৪মঙ্গলবার সকাল আটটা নাগাদ। ৮৬ বছর বয়সে তিনি জীবনের মন্ত্র ছেড়ে পরলোকের মঞ্চে পাড়ি দিলেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.