১২ নাম্বার জাতীয় সড়কের দুর্ঘটনায় প্রাণ হারালেন তিনজন। এদিন ঘটনাটি ঘটে নদীয়ার শান্তিপুর থানার বাবলা বাইপাস এলাকায়। সূত্রের খবর আজ ভোর পাঁচটা নাগাদ শান্তিপুর বাবলা বাইপাস ১২ নম্বর জাতীয় সড়কে কলকাতা থেকে কৃষ্ণনগর গামী একটি লরির পেছনে একটি ছোট চারচাকা গাড়ি সজরে ধাক্কা মারলে, ঘটনাস্থলে প্রাণহারাণ ছোট গাড়ি তে থাকা তিন ব্যক্তি। স্থানীয় সূত্রে জানা যায় দুটো গাড়ি কলকাতা থেকে কৃষ্ণনগর উদ্দেশ্যে যাচ্ছিল। তবে স্থানীয়দের প্রাথমিক অনুমান ঘন কুয়াশার কারণেই এই দুর্ঘটনা বলে মনে করছেন। খবর পেয়ে ঘটনাস্থলে আসে শান্তিপুর থানার পুলিশ। দেহ তিনটি উদ্ধার করে নিয়ে যায় শান্তিপুর থানায় ও দুর্ঘটনাগ্রস্থ গাড়ি দুটোকে আটক করেছে পুলিশ ।
Read Next
November 12, 2026
বক্সার জঙ্গলেও থাকতে নারাজ ‘ডুয়ার্সের রানি’! ফের পালাল বাঘিনি, গর্ভের তিন শাবক নষ্ট হওয়ার আশঙ্কা
November 12, 2026
মন্দারমণিতে বেআইনি নির্মাণে কড়া প্রশাসন: মাঝরাতে হোটেল ভেঙে আটক ৭
November 12, 2026
অফিসটাইমে বড় বিপত্তি! ভ্যাবলা স্টেশনে রেললাইনে ফাটল, থমকে শিয়ালদহ-হাসনাবাদ শাখার ট্রেন, চরম ভোগান্তিতে যাত্রীরা
November 10, 2026
চলন্ত বাইকে মোবাইলে ভিডিও করার অভিযোগ! বসিরহাটে দুই বাইকের মুখোমুখি সংঘর্ষে মৃত ১, জখম ৩
November 9, 2026
শ্বশুরবাড়িতে খাওয়াদাওয়ার পরেই অসুস্থ, হাসপাতালে মৃত্যু যুবকের! খুনের অভিযোগে গ্রেফতার স্ত্রী
November 8, 2026







