তমলুক কো-অপারেটিভ এগ্রিকালচার ব্যাংকের সমবায় নির্বাচনে বোমাবাজির পর , আজ কনটাই – কো অপারেটিভ ব্যাংকের নির্বাচন,আধা সামরিক বাহিনী দিয়ে মুড়ে ফেলা হয়েছে ৫ টি কেন্দ্র।
সকাল ৯ টা থেকে শুরু হয়েছে কন্টাই কো-অপারেটিভ ব্যাংকের ভোট । সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী কন্টাই ১,২,৩,৪ ও এগরা ভোটগ্রহণ কেন্দ্রে আধা সামরিক বাহিনী দিয়ে ভোটগ্রহণ কেন্দ্র মুড়ে ফেলা হয়েছে। ২০০ মিটারের মধ্যে কাউকে জটলা করতে দেওয়া হচ্ছে না। এক কোম্পানি আধা সামরিক বাহিনী সহ প্রচুর পুলিশ মোতায়েন রয়েছে।
রাজ্যে কলকাতা সহ মোট ১৪ টি ভোট গ্রহণ কেন্দ্রে আজ ভোট গ্রহণ প্রক্রিয়া চলবে। সকাল ৯ টা থেকে দুপুর দুটো পর্যন্ত ভোটগ্রহণ এর পর গণনা ভোটগ্রহণ কেন্দ্রেই অনুষ্ঠিত হবে। আজ ভোট গ্রহণ ও ভোট গণনায় প্রায় বারোশো সরকারি কর্মীকে নিযুক্ত করা হয়েছে। ১০৮ টি ডেলিগেট পদের নির্বাচনের জন্য ৩৮১ জন প্রতিদ্বন্দ্বিতা করছে আজ। ইতিমধ্যে সমবায় ব্যাংকের এই ভোটকে নিয়ে তৃণমূল ও বিজেপির জোর রেষারেষি শুরু হয়ে গেছে।







