ক্রাইমরাজনীতি

টাকার বিনিময় মহিলা সভাপতির অশ্লীল ছবি ভাইরাল , ১ জনকে গ্রেফতার করেও ছেড়ে দেওয়া হলো তাকে !

ষড়যন্ত্রের শিকার পঞ্চায়েত সমিতির মহিলা সভাপতি । তার অভিযোগ জেলায় একটি সোশ্যাল মিডিয়ার রাকেট চলছে । দাবী মূল চক্রীকে গ্রেফতার করতে হবে অবিলম্বে।

জানা গেছে ৫ হাজার টাকার বিনিময়ে জেলা পরিষদের শিক্ষা কর্মদক্ষ , বাদুড়িয়ার পঞ্চায়েত সমিতির সভাপতির অশ্লীল ছবি নাম দিয়ে পোস্ট করা হয়। এই ঘটনায় ইতিমধ্যেই কলকাতার তপসিয়ার উমেশ খান নামে একজন কলেজ পড়ুয়াকে বসিরহাট সাইবার ক্রাইম থানা গ্রেফতার করে । যদিও পড়ে তাকে ছেড়ে দেওয়া হয়।

এবিষয় প্রশাসনিক পদে বসে থাকা তৃণমূলের নেতা রা বাদুড়িয়ার একটি কমিউনিটি হলে সাংবাদিক সম্মেলন করে জানান , “রাজনৈতিকভাবে আমাদের সঙ্গে না পেরে পিছন দিক দিয়ে কালিমা লিপ্ত করে ষড়যন্ত্র করছে । এর পিছনে গভীর ষড়যন্ত্র চলছে । আমরা চাই মূল আসামিকে রাজ্য প্রশাসন গ্রেফতার করুক । ২৫ বছর ধরে রাজনীতি করছি, পুরোনো আন্দোলন থেকে উঠে এসেছি ,এইরকম নোংরা ভাবে রাজনৈতিক কালিমা লিপ্ত করছে মূল ষড়যন্ত্রকারীরা । তাদের সামনে আনতে হবে । এটা বরদাস্ত করা যাবে না ।”

বাদুড়িয়া পঞ্চায়েত সমিতির সভাপতি কুহেলিকা পারভিন বলেন , ” আমি একজন মহিলা , আমার আট বছরের সন্তান আছে, গ্রাম বাংলা থেকে উঠে এসেছি রাজনীতির আগায় । পরপর দুবার বাদুড়িয়া পঞ্চায়েত সমিতির সভাপতি হয়েছি। এই ধরনের নোংরা ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে আমাদেরকে কালিমা লিপ্ত করছে , যেখানে রাজ্যের মুখ্যমন্ত্রী একজন মহিলা যেখানে বারবার তিনি নিরাপত্তা , নারী সুরক্ষার কথা বলছেন , সেখানে রাজনৈতিকভাবে না পেরে কিছু ষড়যন্ত্রকারী এই ধরনের ঘটনা ঘটাচ্ছে পিছন থেকে । আমাদের সম্মানহানী হয়েছে । পরিবারসহ মানুষের পাশে যেতে আমরা লজ্জিত বোধ করছি। বিষয়টা রাজ্যের সর্বোচ্চ নেতৃত্ব কে জানিয়েছি। আমরা চাই এর পিছনে মূল ষড়যন্ত্রকারীকে অবিলম্বে গ্রেফতার করে সামনে আনা হোক । রাজ্য প্রশাসনের উপর আমাদের ভরসা আছে। ইতিমধ্যেই একজনকে গ্রেফতার করা হয়েছে , বাকি যারা এর সঙ্গে যুক্ত তাদেরকে অবিলম্বে গ্রেফতার করা হোক। “

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.