চন্ডিপুর ব্লকের বরোজ হাই স্কুলের দশম শ্রেণিতে পাঠরতা ছিলেন শ্রাবণী ভূঁইয়া এবং নীলা ভূঁইয়া। বাড়ি চন্ডিপুর থানার পূর্ব বিরামপুরে। গত ১৮ই জানুয়ারি শ্রাবণী এবং নীলা বিভিন্ন স্কুলে সরস্বতী পূজার কার্ড বিতরণ করতে বেরিয়েছিলেন। সেই সময়ই তাদের পথ আটকায় আকাশ সামন্ত নামক এক যুবক, যিনি পেশায় নির্মাণ শ্রমিক। তিনি শ্রাবণীকে রাস্তা আটকেই প্রেমের প্রস্তাব দেন। শ্রাবণী সেই প্রস্তাব নাকচ করেন।
প্রসঙ্গত অনেক আগে থেকেই আকাশ সামন্ত শ্রাবণী ভূঁইয়া কে চিনতেন, বিরামপুর এলাকাতেই একটি কাজে এসে শ্রাবণীকে প্রথমবার দেখেন তিনি। তারপর থেকেই ওই স্কুল ছাত্রীকে উত্যক্ত করা শুরু হয়। স্কুল বা টিউশনের মাঝে রাস্তা আটকে ওই স্কুল ছাত্রীকে প্রেমের প্রস্তাব দিতেন আকাশ। যথারীতি নাকচ করতেন স্কুল ছাত্রী। পরিকল্পনামতো ১৮ই জানুয়ারি পানির সাথে কীটনাশক মিশিয়ে শেষবার বিয়ের প্রস্তাব দেয় আকাশ।। নাকচ হওয়ায় ঠান্ডা পানীয় খাওয়ায় জোরাজুরি করতে থাকে। তারপরই জোরপূর্বক শ্রাবণীকে সেই ঠান্ডা পানীয় খাইয়ে দেয় আকাশ এমনটাই অভিযোগ শ্রাবণীর পরিবারের।শ্রাবণীর বিশ্বাস অর্জনের জন্য তার বান্ধবীকেও বিষমেশানো পানীয় খাওয়ায় আকাশ। সেখান থেকে ২ ছাত্রীর অসুস্থ হয়ে পড়লে তাদেরকে প্রথমে স্থানীয় স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হয় সেখান থেকে তমলুক হাসপাতালে রেফার করা হয়। টানা ১৫ দিন লড়াই করার পরে গত রবিবার মৃত্যু হয় শ্রাবণী ভূঁইয়ার। এবং বুধবার মৃত্যু হয় নীলা ভূঁইয়ার।
পরিবারের অভিযোগের ভিত্তিতে রবিবারই আকাশ সামন্তকে গ্রেফতার করে পুলিশ। শুধুমাত্র বিবাহে রাজি না হওয়ায় যেভাবে পরিকল্পনামাফিক মেয়েদের বিষ খাওয়ানো হয়েছে সেক্ষেত্রে অভিযুক্তের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান নিহত দুই ছাত্রীর পরিবার। ঘটনা চন্ডিপুর থানার ওসি জানিয়েছেন অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে তদন্ত চলছে।







