ক্রাইম

দত্তপুকুরের কাঁটা মুন্ডু কাণ্ডের নতুন খোলাসা, মৃত্যুর কারণ জানলে আপনিও চমকে উঠবেন

দত্তপুকুরের কাঁটা মুন্ডু কান্ড থেকে সরল রহস্যের পর্দা। মৃতের হাতের ট্যাটু থেকেই সনাক্ত হলো পরিচয়। যুবকের নাম হজরত লস্কর বয়স ২৯। তাকে খুনের অভিযোগে গ্রেপ্তার হয় ওবায়দুল মন্ডল। পুলিশ জানান, হজরত ও ওবায়দুল দুই জনই গাইঘাটার বাসিন্দা।
সোমবার দিন দত্তপুকুর থানার মালিয়াকুরের বাজিতপুর এলাকার এক মাঠে এক যুবকের মুন্ডুহীন দেহ উদ্ধার হয়। কিন্তু ওই মৃতের কোনও পরিচয় সনাক্ত করা যাচ্ছিল না। কাটা মুন্ডুর সন্ধানে পুলিশ পাশের খালে ডুবুরি নামিয়ে তল্লাশি করে। কিন্তু মুন্ডুর সন্ধান মেলেনি। এর পরই বুধবার এই ঘটনা নেয় নতুন মোড়। গাইঘাটা থানায় অভিযোগ দায়ের  হয় হজরত লস্কর নামে এক যুবকের নিখোঁজের। পুলিশের পক্ষ পরিবারের সদস্যদের বারাসত হাসপাতালে আসার কথা বলা হয়। পরিবারের লোকজন দ্রুত হাসপাতালে যায়। তারপরই তাঁরা হাতের ‘‌লভ’‌ ট্যাটু ও ইংরেজিতে ‘‌বি’‌ লেখা দেখে মৃতদেহ শনাক্ত করে। খবর দেওয়া হয় দত্তপুকুর থানায়। তারপর পুলিশ পরিবারের লোকজনকে  জিজ্ঞাসাবাদ করে। তখন জানা যায়, ২ ফেব্রুয়ারি রবিবার সকালে থেকেই হজরত নিখোঁজ ছিল। বাড়ি থেকে বেরোনোর সময় হজরতের সঙ্গে ছিল ওবায়দুল। হজরত নিখোঁজ হতেই ওবায়দুলের ও সন্ধান পাওয়া যায় না। বুধবার বিকেলে হজরতের দেহ শনাক্ত হওয়ার পরই পুলিশ ওবায়দুলের মোবাইল লোকেশন ট্রাক করে। জানা যায় , বারাসত স্টেশন চত্বরে সে রয়েছে। তখনই পুলিশ বারাসত স্টেশন চত্বর থেকে তাকে গ্রেপ্তার করে। থানায় নিয়ে জেরা করা হয় তাকে । পুলিশের জানায়, জেরার সময় হজরতকে  খুন করার কথা সে স্বীকার করে। ও বলে অত্যধিক মদ খাইয়ে মদ্যপ অবস্থায় ওবায়দুল হজরতকে খুন করে। প্রমাণ লোপাট করতেই মুন্ডু কাটা হয়ে। যৌনাঙ্গের উপরের অংশ ক্ষত করে। পাশাপাশি দেহে আগুনও লাগিয়ে দেয়। পুলিশ জানিয়েছে ধৃতকে জেরা করে হজরতের কাটা মুন্ডুর খোঁজ করা হবে বলে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.