ক্রাইম

তরুণীদের কুপ্রস্তাব, গ্রেফতার ১

বান্ধবীকে সঙ্গে নিয়ে বাড়ি ফেরার পথে তরুণীদের পথ আটকে কুপ্রস্তাব ও দুর্ব্যবহার করার অভিযোগ উঠল দুই ব্যক্তির বিরুদ্ধে। ঘটনার সময়ে এক তরুণী অভিযুক্তদের একটি ভিডিও মোবাইল বন্দি করে। এমনকি রাতে দূর ব্যবহারের কথা থানাতেও জানিয়ে এসেছিল। পরে ঘটনার বিবরণ তুলে ধরে সোশ্যাল মিডিয়াতে সেই ভিডিও পোস্ট করা হয়। ঘটনার খবর চাউর হতেই তরুণীদের ডেকে থানায় জিজ্ঞাসাবাদ করে গোবরডাঙ্গা থানার পুলিশ। এরপর বুধবার তরুণীদের বয়ান FIR হিসেবে গণ্য করে গোবরডাঙ্গা থানার পুলিশ তদন্তে নেমে এক অভিযুক্তকে গ্রেফতার করে। ধৃতের নাম সঞ্জয় মল্লিক ,বাড়ি গোবরডাঙ্গার গন্ধর্বপুর এলাকায়। ভিডিওতে থাকা বাকি অভিযুক্তর খোঁজ চলছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.