জেলা

তৃণমূল কংগ্রেসের জলপাইগুড়ি জেলার যুব সভাপতি সৈকত চট্টোপাধ্যায়ের গ্রেফতারের দাবিতে ধূপগুড়িতে প্রতিবাদ মিছিল করল ভারতীয় জনতা পার্টি

ধূপগুড়ি :: তৃণমূল কংগ্রেসের জলপাইগুড়ি জেলার যুব সভাপতি সৈকত চট্টোপাধ্যায়ের গ্রেফতারের দাবিতে ধূপগুড়িতে প্রতিবাদ মিছিল করল ভারতীয় জনতা পার্টি।বুধবার বিকেলে ধূপগুড়ি শহরের মিল পাড়ার মার্কেট মোড়ের দলীয় কার্যালয় থেকে প্রতিবাদ মিছিল বের করা হয়।যুব সভাপতি সৈকত চট্টোপাধ্যায় ও তার অনুগামীদের বিরুদ্ধে আত্মহত্যার প্ররোচনা দেওয়ার অভিযোগ উঠেছে।তাদের গ্রেফতার করার দাবিতে এই প্রতিবাদ মিছিল।

প্রসঙ্গত জলপাইগুড়ির পুরসভার প্রাক্তন ভাইস চেয়ারম্যান ও তার স্বামীকে আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগ উঠে জলপাইগুড়ি জেলার তৃণমূল কংগ্রেসের যুব সভাপতি সৈকত চট্টোপাধ্যায় সহ চার জনের বিরুদ্ধে।মৃতের বাড়ি থেকে একটি সুইসাইড নোট পাওয়া যায়।সেখানে সৈকত চট্টোপাধ্যায় সহ চারজনের নাম উল্লেখ রয়েছে।ইতিমধ্যে পুরসভার ভাইস চেয়ারম্যান সৈকত চট্টোপাধ্যায় সহ চারজনের বিরুদ্ধে জলপাইগুড়ি কোতোয়ালি থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন মৃত সুবোধের দিদি তথা ডাব গ্রাম ফুলবাড়ি বিধানসভা কেন্দ্রের বিজেপি বিধায়ক শিখা চট্টোপাধ্যায়।এদিকে অভিযোগ দায়ের হলেও এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার করা হয়নি।দোষীদের গ্রেফতারের দাবিতে জেলা জুড়ে আন্দোলনে নেমেছে বিজেপি।অভিযোগ সৈকত চট্টোপাধ্যায় প্রভাবশালী বলেই তাকে গ্রেফতার করছে না পুলিশ।নীরব দর্শকের ভূমিকা পালন করছে পুলিশ বলে অভিযোগ বিজেপির।এদিনের মিছিল থেকে দোষীদের দ্রুত গ্রেফতার করে কঠোর শাস্তির দাবি তোলা হয়।অবিলম্বে দোষীদের দ্রুত গ্রেফতার না করা হলে বৃহত্তর আন্দোলনের নামার হুঁশিয়ারি দেওয়া হয়েছে বিজেপির তরফে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.