নিউজিল্যান্ড সফরের জন্য টি-টোয়েন্টি ও ওয়ানডে স্কোয়াড ঘোষণা করল পাকিস্তান। বড় চমক বাবর আজম ও মোহাম্মদ রিজওয়ানের অনুপস্থিতি। নতুন নেতৃত্বে দল সাজিয়ে আবারও সঠিক কম্বিনেশন খুঁজছে পিসিবি। টি-টোয়েন্টি অধিনায়ক করা হয়েছে সালমান আগাকে, সহ-অধিনায়ক হিসেবে ফিরেছেন শাদাব খান। ওয়ানডে অধিনায়কত্বে বহাল রয়েছেন রিজওয়ান, তবে দলে নেই শাহিন আফ্রিদি।
টি-টোয়েন্টি স্কোয়াডে এসেছে একাধিক নতুন মুখ। দীর্ঘ বিরতির পর ফিরেছেন মোহাম্মদ হারিস। অভিষেকের অপেক্ষায় রয়েছেন হাসান নওয়াজ ও আবদুল সমাদ। ঘরোয়া ক্রিকেটে দুর্দান্ত পারফরম্যান্সের পুরস্কার পেয়েছেন ওমাইর ইউসুফ। স্পিন বিভাগে আস্থা রাখা হয়েছে সুফিয়ান মোকীম ও আব্রার আহমেদের ওপর।
ওয়ানডে স্কোয়াডে তেমন পরিবর্তন নেই। তবে বাদ পড়েছেন শাহিন আফ্রিদি, যিনি সম্প্রতি দক্ষিণ আফ্রিকা ও অস্ট্রেলিয়ায় পাকিস্তানের সেরা বোলার ছিলেন। সুযোগ পেয়েছেন তরুণ পেসার আকিফ জাভেদ। ফিরেছেন আব্দুল্লাহ শফিক।
পাকিস্তান দল পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে নিউজিল্যান্ডের বিপক্ষে ১৬ মার্চ থেকে, এরপর তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। এই সফর পাকিস্তানের ভবিষ্যৎ পরিকল্পনার বার্তা বহন করবে বলে মনে করছেন ক্রিকেট বিশ্লেষকরা। নেতৃত্বের পরিবর্তন দলের পারফরম্যান্সে কতটা প্রভাব ফেলবে, সেটাই এখন দেখার।







