ভোরে ও মাঝ রাতের দিকে ঠান্ডা মনোরম পরিবেশে থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে আবহাওয়াতে উষ্ণতার পারদ একেবারে তুঙ্গে। যার জেরে নাজেহাল অবস্থা রাজ্যবাসীর।
তবে আগামী ২৪ ঘণ্টায় আরও কমবে তাপমাত্রা। এমনটাই বলছে আবহাওয়া দফতর। তবে দোল যাত্রার পর থেকেই মিলবে রীতিমতো উষ্ণতার পরশ। বাড়বে গরম। শুক্র, শনিবার, দার্জিলিং জেলায় বৃষ্টি বাড়বে। উত্তরের চার জেলায় সোমবার পর্যন্ত বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার জেলায় বৃষ্টি। আগামী চার পাঁচ দিন তাপমাত্রার খুব একটা বড় সড় পরিবর্তন নেই।দক্ষিণবঙ্গে আপাতত বৃষ্টির সম্ভাবনা নেই। আগামী কয়েকদিন পরিষ্কার আকাশ।
আজ কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ৩৪ ডিগ্ৰি সেলসিয়াস ও সর্বনিম্ন তাপমাত্রা ২৩ ডিগ্রি সেলসিয়াস। এছাড়াও বাতাসে আপেক্ষিক আদ্রতার পরিমাণ ৩৩ শতাংশ।







