রাজনীতি

বিজেপি ও তৃণমূলের মুখে শোনা গেল দল ভাঙার হুশিয়ারি

বর্তমানে রাজনৈতিক মহলে নির্বাচন এলেই দল বদলানোর ছবিটা খুবই চেনা হয়ে গেছে সাধারণ মানুষের। এবারও ২৬শে নির্বাচন যত এগিয়ে আসছে ততই একই সম্ভবনার ছবিটা স্পষ্ট হচ্ছে। বিজেপির একাধিক বিধায়ক ও সাংসদরা দল ছাড়বে বলে হুশিয়ারি দিয়েছে তৃণমূল। একই সুরে হুংকার দিয়েছে গেরুয়া শিবির।

সম্প্রতি কয়েকটা দিন আগেই রাজ্যের বিরোধী দলনেতা তথা বিজেপির বিধায়ক শুভেন্দু অধিকারীর খাসতালুক থেকে বিজেপির ঘর ভাঙলো। তমলুকের বিজেপির এক বিধায়ক ঘাসফুল শিবিরে যোগ দিয়েছে। তারপরেই কুণাল ঘোষ ও নাটাবাড়ির প্রাক্তন বিধায়ক তথা প্রাক্তন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ দাবি বিজেপির অন্দরে ভাঙন ধরতে শুরু করে দিয়েছে।

জোরাফুল শিবিরের দাবি ১২ জন বিজেপি বিধায়ক তারমধ্যে কোচবিহারে তিন বিধায়ক তৃণমূলে আসার জন্য যোগাযোগ রেখে চলেছে। প্রায় ১ ডজন বিধায়ক বিজেপির অন্দরে ভাঙন ধরিয়ে তৃণমূলের হাত শক্ত করবে। এমনকি তাদের দাবি এই তালিকায় রয়েছে বিজেপির ৪ সাংসদের নাম। তবে গেরুয়া শিবির এই দাবি মানতে নারাজ। পদ্ম শিবিরের পাল্টা দাবি তৃণমূলের একাধিক একাধিক নেতা প্রতিনিয়ত তাদের সঙ্গে যোগাযোগ রাখছে আগামী দিনে যোগদান করার জন্য। তবে এখন দেখার ২৬ শের নির্বাচনে ভোটের ভান্ডার কার দিকে ভারী থাকে

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.