বিনোদন

ঝাড়খণ্ডে হতে চলেছে রঘু ডাকাতের দ্বিতীয় শিডিউলের শ্যুটিং

টলিউড ইন্ডাস্ট্রিতে রঘু ডাকাত সিনেমা চলছে প্রবল চর্চা। প্রতি মুহূর্তে শ্যুটিংয়ের আপডেট দর্শকের সঙ্গে ভাগ করে নিচ্ছেন স্বয়ং নায়ক তথা প্রযোজক দীপক অধিকারী। ইতিমধ্যেই এই সিনেমার প্রথম সিডিউলের শ্যুটিং সম্পন্ন হয়েছে। এবার শুরু হতে চলেছে দ্বিতীয় শিডিউলের শ্যুটিং। তবে কোথায় হবে এই শিডিউলের শ্যুটিং? কবে থেকে শুরু হবে এই দ্বিতীয় শিডিউলের শ্যুটিং?

চার বছর পর অবশেষে পর্দায় আসতে চলেছে বহু অপেক্ষাকৃত সিনেমা ‘রঘু ডাকাত’। ২০২৫ সালে একের পর এক বড় পর্দায় চমক দিতে চলেছেন টলিউড সুপার স্টার দেব। সেই সমস্ত চমকের মধ্যে অন্যতম হলো ‘রঘু ডাকাত’। প্রথম সিডিউলের শ্যুটিং সম্পন্ন হওয়ার পর এই সিনেমার নতুন এক পোস্টার প্রকাশ্যে এনেছিলেন দেব। প্রথম সিডিউলের শ্যুটিং শেষ হওয়ার পর সময় নষ্ট না করেই প্রস্তুতি শুরু করে দিলেন দ্বিতীয় সিডিউলের শ্যুটিংয়ের।

দ্বিতীয় সিডিউলের শ্যুটিংয়ের জন্য ঝাড়খণ্ডের এক ধুধু প্রান্তে পৌঁছে গিয়েছে নায়ক তথা প্রযোজক সহ রঘু ডাকাতের পুরো টিম। ইতিমধ্যেই সেখানে শ্যুটিংয়ের আগে সমস্ত রকমের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। সেই বিষয়ে জানি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন দেব। নায়কের সেই পোস্টে দেখা যাচ্ছে তারা যেখানে শুটিং করতে চলেছেন সেখানে শুধু কয়েকটা ছোট বড় টিলা, ছোটখাটো ঝোপঝাড়, খেজুর গাছ রয়েছে।

তবে তাতে কি, সেই পরিস্থিতির মধ্যেই হই হই করে পুরো রঘু ডাকাতের টিম ত্রিপল দিয়ে ছাউনি করে মাটিতেই পাতা পেতে খেতে বসেছেন বহু নামিদামি টলিউড তারকারা। তবে তাদের খাবার মেনু ছিল এক্কেবারে আর পাঁচটা মধ্যবিত্ত বাঙালি বাড়ির মত। প্রসূন মিডিয়ার পোস্টে দেখা গেছে তাদের থালায় রয়েছে ভাত, ডাল, মাংস, স্যালাড।

সোশ্যাল মিডিয়ায় এই ছবি পোস্ট করে অভিনেতা তথা প্রযোজক দেব লিখেছেন, ‘আমার HOD-দের সঙ্গে। রঘু ডাকাত ছবিটির দ্বিতীয় শিডিউলের জন্য একেবারে প্রস্তুত। আগামীকাল থেকে শ্যুটিং শুরু হবে ঝাড়খন্ডে। সব ভালো হবে এই প্রত্যাশা করি।’

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.