ক্রাইমজেলা

মালদায় কোটি টাকার মাদক সহ , গ্রেফতার ২

কোটি টাকার মাদক সহ দুই ব্যক্তিকে গ্রেপ্তার করল জিআরপি থানার পুলিশ। ধৃতদের আজ পুলিশি হেফাজতের আবেদনে মালদা জেলা আদালতে পেশ করা হয়েছে। ধৃতদের নাম মহম্মদ বসির ও গুড্ডু কুমার। দুজনেই বিহারের বাসিন্দা। জিআরপি থানা সূত্রে জানা গিয়েছে, গতকাল রাতে মালদা টাউন স্টেশনের ২ নম্বর প্ল্যাটফর্ম থেকে দুজনকে গ্রেপ্তার করে জিআরপির থানার পুলিশ। ধৃতদের হেফাজত থেকে উদ্ধার হয় ৩৩৭ গ্রাম ব্রাউন সুগার ও ৪৩৮ গ্রাম ইয়াবা ট্যাবলেট।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.