বিনোদন

মুম্বাইয়ের সিনেমা হল থেকে সরে গেল বলিউডের ভাইজানের সিকান্দার

গুজরাটি সিনেমার সঙ্গে পাল্লা দিতে ব্যর্থ হল সালমান খানের সিকান্দার। বর্তমানে পরিস্থিতিতে দাঁড়িয়ে পর্দার চমৎকার বিভিন্ন ধরনের সিনেমা। বর্তমানে সমাজ আগের থেকে যেহেতু এগিয়েছে তাই তাদের ধ্যান-ধারণাও বদলেছে। তাই সালমান খানের সিকান্দার বক্স অফিসে খুব একটা ছাপ ফেলতে পারল না।

সিকান্দার সিনেমার ট্রেলার লঞ্চ ও টিজের লঞ্চ থেকে বেশ চর্চা শুরু হয়েছিল। এমনকি ঈদের মধ্যে বিভিন্ন গান মুক্তি পাওয়ার পর চারিদিকে বেশ শোরগোল পরেছিল এই সিনেমা নিয়ে। তবে ছবি মুক্তি পাওয়ার পর মানুষের মন জয় করতে পারেনি সালমান খান ও রশমিকা মন্দনা অভিনীত ‘সিকান্দার’ সিনেমা। যাকে সিনেমার ভাষায় মোটামোটি বলা যায় ফ্লপ।

বর্তমানে দর্শক মহলের সিনেমার গল্পের প্রতি স্বাদ বদলেছে। এমনকি বদলেছে দৃষ্টিভঙ্গিও। সেরকম গল্প মজবজ না হলে শুধু অ্যাকশনে মোড়া সিনেমা খুব একটা মানুষ পছন্দ করে না। তবে এই সিনেমা বড় পর্দায় বড় করতে যখন এসেছিল তখন চলচ্চিত্রপ্রেমীরা আশা করেছিল এই সিনেমায় কোন মন জয় করার গল্প থাকবে। তবে এই সিনেমা দেখতে গিয়ে হতাশ হয়েছে দর্শক মহল। তাই ক্রমাগত এই সিনেমার জনপ্রিয়তা পরতে থাকে। এবার অবশেষে মুম্বাইয়ের সমস্ত প্রেক্ষাগৃহে থেকে সরিয়ে নেওয়া হল সিকান্দার সিনেমা। তার জায়গায় বক্স অফিস দাপাচ্ছে এমপুরান’, ‘ডিপ্লোম্যাটে’র মতো বিভিন্ন গুজরাটি সিনেমা।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.