বিনোদন

নতুন বছরে নতুনের ডাক দিলেন যীশু-সৌরভ

বেশ কয়েকদিন ধরে সোশ্যাল মিডিয়ায় ‘হোয়াই সো সিরিয়াস’ ক্যাপশনে বিভিন্ন রিলস পোস্ট হতে দেখা যাচ্ছে। রিলসগুলি যীশু সেনগুপ্ত আর সৌরভ দাসের ইন্সটাগ্রাম প্রোফাইল থেকে পোস্ট করা হচ্ছিল। ইতিমধ্যেই এই ট্রেন্ডে অংশ নিয়েছেন পরিচালক মহেশ ভাট। ভক্তদের উত্তেজনা চরম পর্যায়ে পৌঁছেছে। তাদের একাংশের জিজ্ঞাস্য,” তবে কি এটা নতুন কোনো সিনেমা বা ওয়েব সিরিজের প্রোমোশন?”

কাউকেই আর ধোঁয়াশায় রাখেননি যীশু-সৌরভ। বাংলা বছরের প্রথম দিন নিজেদের সোশ্যাল মিডিয়ায় জানিয়েছেন আসল সত্যি। যীশু সেনগুপ্ত ও সৌরভ দাস এই দুজন মিলে শুরু করতে চলেছেন নিজেদের প্রযোজনা সংস্থা। সেই সংস্থার নাম ‘হোয়াই সো সিরিয়াস’। উল্লেখ্য প্রযোজনা সংস্থায় মহেশ ভাট নিজের উপস্থিতি জানিয়েছেন। শুধু বাংলায় নয় সমগ্র দেশজুড়ে কাজ করবে এমনই চিন্তা ভাবনা নিয়ে এগোচ্ছে এই সংস্থা। মহেশ ভাট জানান,” যীশুর অনুরোধ আমি ফেলতে পারিনি।” তবে কি তাকে মেন্টর ভূমিকায় দেখা যাবে? উত্তর মেলেনি এখনও। নতুন প্রযোজনা সংস্থায় যীশু-সৌরভ কেমন ফল করে এখন সেটাই দেখার।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.