এক জ্বালাময়ী ভাষণে কার্তিক মহারাজ বাংলা ও বাঙালির পবিত্র চেতনার স্মরণ করিয়ে দেন। তিনি বলেন, “জগন্নাথধাম কখনও অর্থ বা অহঙ্কারে নির্মিত হয় না, ধাম পবিত্র আত্মার দ্বারা গঠিত হয়।” তিনি বাঙালিদের অতীতের পাপ ও তার ফল ভোগের প্রসঙ্গ টেনে বলেন, “যেমন পঞ্চ পাণ্ডবদের পাপের জন্য ভোগ করতে হয়েছিল তাঁদের সন্তানদের, তেমনি আমাদের পূর্বপুরুষদের পাপের ফল ভোগ করছি আমরা।”
কার্তিক মহারাজ আবেগভরা কণ্ঠে বলেন, “বিনয়, বাদল, দীনেশ, ক্ষুদিরাম, নেতাজি, বিবেকানন্দের আত্মা আজও পবিত্র মাতৃগর্ভ খুঁজে বেড়াচ্ছে। তাঁদের আত্মা কাঁদছে কারণ তাঁরা আজ জন্ম নিতে পারছেন না।” তিনি জনগণকে আহ্বান জানান, “আপনারা পবিত্র হোন, ধৈর্য ধরুন, যাতে এই মহান আত্মারা ফিরে আসতে পারে রানা প্রতাপ, শিবাজির মতো রূপে।”
তিনি ধর্মীয় ও রাজনৈতিক বিভাজনের ঊর্ধ্বে উঠে সবাইকে একত্র হওয়ার আহ্বান জানান—“আরএসএস হোক, বিজেপি, সিপিএম, কংগ্রেস, তৃণমূল কিংবা রামকৃষ্ণ মিশন—সবাই একজোট হোন। এখন সময় এগিয়ে চলার।”
কার্তিক মহারাজ নিজের পরিচয় জানিয়ে বলেন, “আমি কার্তিক মহারাজ। যতদিন রক্ত আছে শরীরে, ততদিন হিন্দু সমাজের ঐক্যের জন্য লড়ব। শুভেন্দু অধিকারীর পাশে দাঁড়িয়ে তাঁকে আগামী মুখ্যমন্ত্রী হিসেবে প্রতিষ্ঠা করতে চাই।”
এ ভাষণ বাংলা রাজনীতিতে ও হিন্দু চেতনায় নতুন মাত্রা যোগ করেছে।







