বিখ্যাত নায়িকা দিশা পাটানি র নিজের সোশ্যাল মিডিয়া প্লাটফর্ম এ পোস্ট করা একটিই ফটো কে ঘিরে শুরু হয়েছে চাঞ্চল্য। দেখা গিয়েছে শাল গায়ে অন্তর্বাস ঢেকে বারাণসীর মন্দিরে নায়িকা ! তার ভক্তেরা সুনাম এর পরিবর্তে নায়িকার পোশাক নিয়েই চরম নিন্দা শুরু করেছেন নেট পাড়ায়।
জানা গেছে , নায়িকা দিশা পাটানী সেখানে গিয়েছেন পরবর্তী ছবির শুটিং করছেন তিনি। সেখানে এক ফাঁকে ঘুরতে গিয়েছিলেন মন্দিরেও। আর তার পরই বিপত্তি। বিতর্কের বিষয়, ক্রপ টপ পরে মন্দিরে এসেছেন দিশা! এত দুঃসাহস কী ভাবে হয় অভিনেত্রী দিশার। এই নিয়েই চরম নিন্দা চর্চার ঝড় বইছে নেট মাধ্যমে।
নতুন প্রজন্মের নায়িকাদের মধ্যে প্রথম সারিতেই আসে দিশা পটানির নাম। তাঁর অসাধারণ মনোমুগ্ধ চেহারায় মুগ্ধ অনুরাগীরা। দিশার সৌন্দর্যে বুঁদ দর্শক। কিছু দিন আগেও দিশা আর টাইগার শ্রফের প্রেম নিয়ে বলিপাড়ায় চলত ব্যাপক চর্চা! তবে ইদানীং পোশাকের কারণেই ঘন ঘন শিরোনামে আসছেন দিশা।সম্প্রতি এক পুরস্কার বিতরণী অনুষ্ঠানেও খোলামেলা পোশাকে ক্যামেরাবন্দি হয়েছিলেন দিশা। যা দেখে, অনেকেরই উরফি জাভেদের কথা মনে পড়ে যায়।
তবে দিশার চরম ভক্তরা অবশ্য দিশার প্রশংসায় পঞ্চমুখ। শুটিংয়ের ফাঁকে মন্দির দর্শনে যাওয়ায় অভিনেত্রীর নিখাদ ভক্তির দিকটিই দেখতে পাচ্ছেন তাঁরা।







