বিনোদন

তবে কী এই জন্মদিনেই প্রকাশ্যে আসতে চলেছে মিঠাই এর মনের কৃষ্ণ? সত্যিই কি কোনও প্রেমের সম্পর্কে জড়িয়েছেন সৌমিতৃসা! জানুন বিস্তারিত!! 

 

 

সামনেই জন্মদিন এগিয়ে আসছে প্রাণোচ্ছল এক রূপসীর। সে অবশ্যই আর কেউ নয়, সে আমাদের সকলের প্রিয় ‘মিঠাই’ রানী। আসছে তার জন্মদিন। সম্প্রতি এক সাক্ষাৎকারে তার জন্মদিনের বিশেষ প্ল্যান জানতে চাওয়া হলে, প্রকাশ্যে আসে তার অর্থাৎ মিঠাই রানীর মনের ডাক্তার এর কথা ।

 

মিঠাইয়ের প্রিয় বন্ধু সায়কের সাথে ইউটিউবে মাঝেমধ্যেই নানান ভ্লগ আপলোড করতে দেখা যায় তাকে। এক ভিডিওতে বন্ধুর জন্মদিনের প্ল্যান কি জানতে চাইলেই এক মজাদার জবাব দিলেন মিঠাই। বললেন, “প্ল্যানিং তো বলব না। তবে হতে পারে আমার বিয়ে হয়ে গেল”। একথা শুনেই তো একেবারে অবাক হন সায়ক। বন্ধুর বিয়ে এদিকে তিনি নিজেই জানেন না? সোজা জানতে চাইলেন, “তোর বিয়ে কবে? ছেলে দেখছে বাড়ি থেকে”?

সোজা সাপটা উত্তর না দিয়ে রহস্য করে বললেন মিঠাই। বললেন, “বিয়ে হতেই পারে। খুব কাছের মানুষের কাছে যাচ্ছি”।

 

এইবারের জন্মদিনে তবে সত্যিই কী প্রকাশ্যে আসতে চলেছ তার মনের মানুষ ? বন্ধু সায়ককে উদ্দেশ্য করে সরাসরি সৌমীতৃষা বলেন -“সে তো অনেকদিন! বিষয়টা লং ডিস্টেন্স, কলকাতাতেও তাঁর ঘর আছে। তবে বেশি ওখানে থাকে। সে আমার মনের ডাক্তার”।

এমন মন্তব্য শুনে একেবারে অধীর আগ্রহে দিন গুনছে অনুরাগীরা। তবে সত্যি কী মজার ছলে এমন মন্তব্য নাকি সত্যিই ঘটতে চলেছে কিছু নতুন চমক!!

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.