জামিন পাওয়ার পরই আবার নতুন মামলায় গ্রেফতার চিন্ময় কৃষ্ণ প্রভু ! বহু দিন ধরে , বাংলাদেশের জেলে আটক , হিন্দু সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ প্রভু। তবে এবার আর তাঁর মুক্তির সেরকম কোনো আশা রইল না । চট্টগ্রামের আইনজীবী সইফুল ইসলাম হত্যা মামলায় চিন্ময় প্রভুকে গ্রেফতারের নির্দেশ চট্টগ্রাম আদালতের ।
রাষ্ট্রদ্রোহের অভিযোগে ২০২৪ সালের ২৬ নভেম্বর গ্রেফতার করা হয় চিন্ময় কৃষ্ণ প্রভুকে । তারপর , চট্টগ্রাম আদালতে এই হিন্দু সন্ন্যাসীকে পেশ করা হয় । তাঁর জামিনের শুনানির সময় , ব্যাপক অশান্তি ছড়িয়ে পড়ে আদালত চত্বরে । ওই অশান্তির সময় আইনজীবী সইফুল ইসলাম নিহত হন । আহতও হন একাধিক ।
কিছুদিন আগেই , চিন্ময় কৃষ্ণকে জামিন দেয় বাংলাদেশের উচ্চ আদালত । কিন্তু ফের চট্টগ্রাম আদালতের নির্দেশ চিন্ময় কৃষ্ণকে গ্রেফতার করার , যাতে তার মুক্তির আশা একেবারেই ক্ষীণ হয়ে পড়েছে । আর তারপরেই নানা মহল থেকে প্রশ্ন উঠছে , কেনো চিন্ময় কৃষ্ণ প্রভু হাইকোর্ট থেকে জামিন পাওয়ার পরই এত সক্রিয় হয়ে উঠলো প্রশাসন ?







