কলকাতা

স্কুল ছাত্রীকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার বন্ধুরা

দক্ষিণ কলকাতায় এক স্কুলছাত্রীকে গণধর্ষণের অভিযোগে উত্তপ্ত শহর। অভিযুক্তরা তারই চার ‘বন্ধু’। রবীন্দ্র সরোবর থানারপুলিশ তদন্তে ইতিমধ্যেই তিন জনকে গ্রেফতার করেছে। কিন্তু চতুর্থ অভিযুক্ত এখনো পলাতক।
পুলিশ সূত্রে খবর, ওই ছাত্রীকে বন্ধুত্বের ছলে বাইরে খাওয়ানোর কথা বলে ডাকা হয়েছিল। পরে গোলপার্কের কাছে একটি গেস্ট হাউসে নিয়ে গিয়ে তার উপরে নির্যাতন চালানো হয়। ঘটনায় অভিযুক্ত চারজনই ছাত্রীর পূর্বপরিচিত।
ঘটনায় ভীত ছাত্রী মানসিক চাপে কাউকে কিছু জানাতে পারেনি। কিন্তু ক্রমশ তার শারীরিক ও মানসিক অবস্থার অবনতি হয়। সম্প্রতি বিদেশ থেকে তার বাবা ফিরে এসে মেয়ের আচরণে অসঙ্গতি লক্ষ্য করেন। ছাত্রী তখন বাবাকে সব ঘটনা জানায়। তারপরই পরিবার থানায় অভিযোগ দায়ের করে।
পুলিশ জানিয়েছে, এই ঘটনায় ভারতীয় ন্যায় সংহিতা এবং পকসো আইনের একাধিক গুরুতর ধারায় মামলা রুজু হয়। রবিবার ধৃত তিন অভিযুক্তকে আলিপুর পকসো আদালতে তোলা হয় এবং তাদের পুলিশ হেফাজতে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে।
পুলিশ আরো জানান, ঘটনায় শুধুমাত্র চারজন জড়িত, নাকি এর পেছনে আরও কেউ আছে, তা খতিয়ে দেখছেন তারা। ঘটনার সময় গেস্ট হাউসে অন্য কেউ উপস্থিত ছিল কি না, বা কোনও ষড়যন্ত্রমূলক পরিকল্পনা ছিল কি না, তাও নজর দিচ্ছে তদন্তকারীরা।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.