সম্প্রতি বড়বাজার এলাকায় একটি হোটেলে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। রাজ্যের বুকে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনার পর নড়েচড়ে বসেছে প্রশাসন। সেই কারণে এবার নবান্নের তরফ থেকে এক নয়া পদক্ষেপ নেওয়া হল। এবার রাজ্যজুড়ে বিভিন্ন জায়গায় ‘ফায়ার অডিট’ করতে চলেছে নবান্ন।
বড়বাজারের ঋতুরাজ হোটেলে অগ্নিকান্ডের ঘটনায় প্রাণ হারিয়েছে প্রায় ১৪ জন। এই ঘটনা নিয়ে ক্ষুব্ধ হয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবার রাজ্য সরকার সমস্ত জায়গায় অগ্নি নিরাপত্তন ব্যবস্থা যথাযজ্ঞ আছে কিনা সেই বিষয়টা খতিয়ে দেখার সিদ্ধান্ত নিয়েছে। সেই কারণে গত শুক্রবার দমকল মন্ত্রীর সুজিত বসু নিউটাউনের অফিসে ‘ফায়ার অডিট’ নিয়ে উচ্চপদস্থ আধিকারিকদের সঙ্গে দীর্ঘক্ষণ বৈঠকে করেন। সেখানেই ঠিক করা হয় রাজ্য জুড়ে যত হোটেল রেস্তোরাঁ আছে সব জায়গাতেই অগ্নিনির্বাপন ব্যবস্থা পর্যাপ্ত আছে কিনা সেই বিষয়টা খতিয়ে দেখা হবে। এই জন্য রাজ্যের বিভিন্ন প্রান্তের হোটেল গুলিতে আয়োজন করা হবে ফায়ার অডিটের। ইতিমধ্যেই সেই মেয়ে তোরজোর শুরু করে দিয়েছে। এবার অতি দ্রুত এই ‘ফায়ার অডিট’ করার নির্দেশ দিল নবান্ন।
এ প্রসঙ্গে দমকল মন্ত্রীর সুজিত বসু জানিয়েছেন, ‘অগ্নিকান্ডের ঘটনায় প্রাণহানি আটকানোই আমাদের লক্ষ্য। কোন কোন হোটেলে ফায়ার অডিট করা হবে, সেই তালিকা তৈরির কাজ চলছে। অডিট টিম গঠনের জন্যও তোড়জোড় শুরু হয়েছে’।






