কলকাতা

কলকাতা বিমানবন্দরে উদ্ধার বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত, ধৃত ৪

উত্তাল পরিস্থিতি রয়েছে ভারত-পাক সীমান্তে। একের পর এক পাকিস্তানের হামলার পরিকল্পনা বানচাল করে পাল্টা আঘাত এনেছে ভারত। এই যুদ্ধের পরিস্থিতির কারণে দেশজুড়ে সতর্কতা জারি হয়েছে। এরই মধ্যে কলকাতা বিমানবন্দরে বাজেয়াপ্ত হল বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র। পুলিশের জালে ৪ অভিযুক্ত।

পুলিশ সূত্রে জানা গেছে, ৪ অভিযুক্তের নাম লিংকন হোসেন,বাকিবিল্লা গাজী, ফারুক সর্দার ও রাজীব মোল্লা। ধৃত লিংকেল হোসেনের বাড়ি চিনার পার্কে ও বাকিবিল্লা গাজীর বাড়ি বাকিবিল্লা গাজী। এমনকি ফারুক সরদার আঠঘোরা এলাকার বাসিন্দা ও রাজিব মোল্লা মধ্যমগ্রামের বাসিন্দা। ইতিমধ্যেই সীমান্তবর্তী অশান্তির কারণে রেড আলার্ট জারি রয়েছে দেশে একাধিক বিমানবন্দরে। তার মধ্যে অন্যতম কলকাতা বিমানবন্দর। এবার গোপন সূত্রে খবরের ভিত্তিতে বেঙ্গল এসটিএফ অভিযান চালায় নেতাজি সুভাষচন্দ্র বোস বিমানবন্দরে। সেই তল্লাশি অভিযানে উদ্ধার হল আগ্নেয়াস্ত্র।

তল্লাশি অভিযান চালানোর সময় বেঙ্গল এসটিএফ আধিকারিকদের চোখে পরে একটি এক্সইউভি গাড়ি। সেই গাড়ি থেকেই উদ্ধার হয় বেআইনি আগ্নেয়াস্ত্র এবং ১৪ রাউন্ড কার্তুজ। পাশাপাশি সেই গাড়ি থেকে গ্রেফতার হয় চার অভিযুক্ত। এই ঘটনার ফলে আটোসাটো নিরাপত্তা দিয়ে ঘিরে ফেলা হলো কলকাতা বিমানবন্দর। দেশজুড়ে এত নিরাপত্তার মধ্যে কিভাবে এই ঘটনা ঘটলো সেই বিষয় খতিয়ে দেখছে নারায়ণপুর থানার পুলিশ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.