Uncategorizedরাজ্য

সিবিএসসির দশম ও দ্বাদশ শ্রেণীর উত্তীর্ণ ছাত্র-ছাত্রীদের শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর

দশম ও দ্বাদশ শ্রেণীর পরীক্ষা হল ছাত্র-ছাত্রীদের জীবনে প্রথম বড় পরীক্ষা। তাই সেই পরীক্ষার পর পরীক্ষার্থীরা প্রবল উৎকণ্ঠা নিয়ে দিন গোনে। অবশেষে অপেক্ষার অবসান। এবার ওয়েস্ট বেঙ্গল বোর্ডের পর ফলাফল প্রকাশিত হলো সিবিএসসির দশম ও দ্বাদশ শ্রেণীর পরীক্ষার। এবার উত্তীর্ণ পরীক্ষার্থীদের শুভেচ্ছা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের একাধিক প্রকল্পের মাধ্যমে রাজ্যে পড়ুয়াদের পাশে দাঁড়িয়েছে। আর্থিক কারণে যাতে পড়ুয়াদের পড়াশোনা থামিয়ে দিতে না হয় তার জন্য স্টুডেন্ট ক্রেডিট কার্ডের প্রকল্প চালু করেছে রাজ্য সরকার। এমনকি কন্যাশ্রী প্রকল্পের মাধ্যমে রাজ্যের প্রতিটি কিশোরী যেন সম্পূর্ণভাবে পড়াশোনা চালিয়ে নিয়ে যেতে পারে, সেই বিষয়টাও নিশ্চিত করেছেন। সম্প্রতি ওয়েস্ট বেঙ্গল বোর্ডের দশম ও দ্বাদশ শ্রেণীর পরীক্ষার্থীদের ফলাফল প্রকাশিত হয়েছে। এবার সিবিএসসি বোর্ডের ফলাফল সামনে এলো। প্রকাশিত হলো সিবিএসসির দশম ও দ্বাদশ শ্রেণীর ফলাফল। এবার দিল্লি বোর্ডের পরীক্ষার্থীদের ফলাফল দেখে এক্স হ্যান্ডেলের মাধ্যমে সকলকে শুভেচ্ছা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

এ প্রসঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লিখেছেন, “এই বছর সিবিএসই দশম এবং দ্বাদশ শ্রেণির পরীক্ষায় উত্তীর্ণ হওয়া আমার সকল প্রিয় ছাত্র ছাত্রীদের আন্তরিক অভিনন্দন। তোমাদের ভবিষ্যৎ প্রচেষ্টা আরও বৃহত্তর সাফল্যে পরিপূর্ণ হোক। তোমাদের সাফল্যের নেপথ্যে যে সমস্ত অভিভাবক এবং শিক্ষকদের অবদান রয়েছে তাঁদের প্রতি বিশেষ ধন্যবাদ এবং আন্তরিক শুভেচ্ছা। যারা ব্যর্থতার সম্মুখীন হয়েছেন, দয়া করে হতাশ হবেন না – আমি তোমাদের ভবিষ্যৎ সাফল্যের ব্যাপারে নিশ্চিত এবং আত্মবিশ্বাসী। তোমাদের সকলের জন্য আমার আশীর্বাদ এবং শুভকামনা সর্বদা থাকবে।”

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.