বিনোদন

তেতুলপাতা ধারাবাহিকে কি আসতে চলেছে নতুন নায়ক?

টলিউড ইন্ডাস্ট্রিতে সিনেমার পাশাপাশি বেশ জনপ্রিয়তা কুড়িয়েছে টেলিভিশন দুনিয়া। বর্তমানে দাঁড়িয়ে বাংলার মা কাকিমাদের পরিবারের সদস্য হয়ে গিয়েছে স্টার জলসা ও জি বাংলার ধারাবাহিকগুলি। সেই জনপ্রিয় ধারাবাহিকগুলির মধ্যে অন্যতম হলো স্টার জলসার তেতুলপাতা ধারাবাহিক। এবার কি সেই ধারাবাহিকে এলো নতুন নায়ক? কোন দিকে মোড় নিচ্ছে এই ধারাবাহিকের গল্প?

বর্তমানে স্টার জলসার জনপ্রিয় ধারাবাহিকের মধ্যে অন্যতম হলো ‘তেতুলপাতা’ ধারাবাহিক। যে ধারাবাহিকের গল্প মোরা রয়েছে হাসি মজা ও প্রেমের গল্প দিয়ে। একটা মেয়ে সময়ের সাথে সাথে কতটা সাবলম্বী হতে পারে সেই যাত্রার গল্পই তুলে ধরা হয়েছে। এতদিন পর্যন্ত নায়কের সঙ্গে বারংবার ছাড়াছাড়ি হওয়ার বিষয়টা সামনে এসেছে। পাশাপাশি তেতুলপাতা পরিবারকে বাঁচাতে তার বড় যার সঙ্গে লড়াই করতে দেখা যায় নায়িকাকে। তবে এবার কোন দিকে মোড় নিল এই গল্প?

নায়ক ও নায়িকার সম্পর্ক আরো দৃঢ় করতে এবার তেতুলপাতার পুরো পরিবারকে নতুন করে ফন্দি আঁটতে দেখা গেল। এমনকি পঞ্চায়েতের নির্বাচনে জালিয়াতী রুখতে নতুন অফিসারের আগমন দেখানো হয়েছে। এই নতুন এসপি অমিত গুপ্তার ভূমিকায় দেখা যেতে চলেছে অভিনেতার রবি শ’কে। সেখানেই ওই পুলিশ আধিকারিকের সঙ্গে বিয়ে দেওয়ার নাটক করেই নায়ক নায়িকার সম্পর্ক ঠিক করার পরিকল্পনা রয়েছে সেই তেতুল পাতা পরিবারের সদস্যদের। তবে পরবর্তীতে কি হয় সেটা জানতে অবশ্যই চোখ রাখতে হবে স্টার জলসার পর্দায়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.