রাজনীতিরাজ্য

SIR নিয়ে সিইও দফতরে তৃণমূল ! পাল্টা কটাক্ষ বিজেপির

মুখ্যমন্ত্রীর তরফে , SIR স্থগিত করার আবেদন জানিয়ে নির্বাচন কমিশনকে চিঠি পাঠানো হয়েছে ইতিমধ্যেই । আর এবার সিইও দফতরে গেল তৃণমূলের প্রতিনিধি দল । চন্দ্রিমা ভট্টাচার্য, অরূপ বিশ্বাস ও পার্থ ভৌমিকরা এদিন যান সিইও দফতরে । তবে তার আগে সাংবাদিক বৈঠকও করেন তারা । কমিশনের বিরুদ্ধে রীতিমতো ক্ষোভ উগড়ে দেন তারা ।

অরূপ বিশ্বাসের কথায়, ” প্রত্যেকটা বুথে ইচ্ছাকৃতভাবে, কোনও একটি বিশেষ রাজনৈতিক দলের কথায় নির্বাচন কমিশন ১৫০-২০০ নাম বাদ দিয়েছে। যে নাম খুঁজে পাওয়া যাচ্ছে না। কিন্তু ২০০২ সালের ভোটার লিস্টের হার্ড কপি যখন দেখা হচ্ছে, তাতে সেই নামগুলো রয়েছে।” তিনি আরো বলেন , “কমিশনের সাইটে অনেক ক্ষেত্রে দেখা গিয়েছে, ২০০২ সালের ভোটার কার্ডের নম্বর ভুল। ইচ্ছাকৃতভাবে নম্বর ভুল করা হয়েছে। যখন তাঁরা ফর্ম ফিল আপ করবেন, তখন সেটা অ্যাপস নেবে না, অর্থাৎ সেটা বাদ যাবে। তৃতীয়ত, প্রত্যেকের ছবি ভুল করে বসানো হয়েছে। কোথাও সম্পর্কের ক্ষেত্রে ভুল তথ্যে দেওয়া হচ্ছে। ভুলে ভরা ওয়েবসাইট।”

তারপরেই SIR এর ক্ষেত্রে আত্মহত্যার তত্ত্ব খাড়া করে বলেন , “ভুলে ভরা তাঁদের ওয়েবসাইট। মানুষ বিভ্রান্ত হচ্ছেন। অনেকেই ভয়ে আত্মহত্যা করেছেন। এর সম্পূর্ণ দায় ও দায়িত্ব নির্বাচন কমিশনকে নিতে হবে।”

তবে পাল্টা বলতে ছাড়েননি বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষও । তিনি বলেন , “তৃণমূল কংগ্রেস সাংবাদিক সম্মেলন করে যে যে অভিযোগ করেছে, তার সমাধান তো সাংবাদিক সম্মেলনের মাধ্যমে হবে না। রাষ্ট্রীয় ব্যবস্থার মধ্যেই একটি ব্যবস্থা হচ্ছে সরাসরি আদালতে যাওয়া। সুপ্রিম কোর্টে যাওয়া। শত-সহস্র অভিযোগ তাঁরা করতে পারেন। বিচার আদালতে হবে।”

তারপরেই তৃণমূলের দিকে কটাক্ষের তির ছুঁড়ে দিয়ে তিনি বলেন , “এটা হয়তো তারা বুঝতে শুরু করেছে, ২০২৬ সালে পরাজয় হতে পারে, অনুপ্রবেশকারীরা দেশ ছাড়ছে, মৃত ভোটারদের নামও লিস্ট থেকে বেরোচ্ছে। যাদের ওপর ভরসা করে ২০১১ সালের পরবর্তী পর্যায়ে থেকেছে, তারা যদি ভোটার লিস্টে না থাকে, তাহলে কীভাবে জিতবে?”

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.