অফবিট

কচ্ছপ রাখলে বাড়িতে কেন আসে সৌভাগ্য? জানুন ঘরে কোন দিকে রাখবেন কচ্ছপ? সঠিক দিক ও রঙ

পুজোর ঘরে পুজোর জন্য হোক বা লিভিং রুমে শো-পিস হিসেবে, আজকাল প্রায় সব বাড়িতেই কচ্ছপ দেখা যায়। এই কচ্ছপ আপনার কাছে সাধারণ মনে হলেও বাস্তু এবং আধ্যাত্মিক দৃষ্টিকোণ থেকে এটি স্থিতিশীলতার প্রতীক। যদি আপনার জীবনে স্বাস্থ্য, অর্থ এবং সম্পর্ক এই তিনটি বিষয় স্থিতিশীল না থাকে, তাহলে জেনে নিন বাস্তুশাস্ত্র অনুসারে কচ্ছপ ঘরে রাখার সঠিক স্থান, রঙ, দিক এবং উপকারিতা। আপনি যদি ঘরে কচ্ছপ রাখেন বা রাখার কথা ভাবছেন, তাহলে এই তথ্য আপনার জন্য।

ব্যক্তিগত জীবনে সমস্যা থাকলে কচ্ছপের পরিবার রাখার পরামর্শ দেওয়া হয়, বিশেষ করে পিতলের তৈরি কচ্ছপ দক্ষিণ-পশ্চিম দিকে স্থাপন করলে সম্পর্কের ভারসাম্য বজায় থাকে।

স্বাস্থ্য সমস্যার ক্ষেত্রে বাদামী কচ্ছপকে উত্তর-পূর্ব কোণে রাখা উচিত, যা মানসিক প্রশান্তি ও শারীরিক সুস্থতা বাড়ায়। ধন-সম্পদ ও কর্মজীবনে উন্নতির জন্য রুপোর কচ্ছপ উত্তর দিকে রাখার পরামর্শ দেয়া হয়, কচ্ছপের লেজ অবশ্যই উত্তর দিকে হওয়া জরুরি।

বাস্তুশাস্ত্র মতে, কচ্ছপ ঘরে রাখলে ইতিবাচক শক্তি প্রবাহিত হয়, যা ধন-সম্পদ বৃদ্ধি, কর্মজীবনে উন্নতি এবং সম্পর্কের মধ্যে সামঞ্জস্য আনতে সাহায্য করে। তবে কচ্ছপ টয়লেট কিংবা ঘরের মাঝখানে রাখা উচিত নয় এবং কখনোই ভাঙা বা নোংরা কচ্ছপ রাখা উচিৎ না। নিয়মিত পরিষ্কার রাখা বাধ্যতামূলক। সঠিক দিক ও রঙ বুঝে কচ্ছপ রাখলে ঘরে শান্তি, সৌহার্দ্য এবং স্থিতিশীলতা বজায় থাকে, যা বাস্তু ত্রুটিও দূর করে। তাই কচ্ছপ রাখার সময় বাস্তুশাস্ত্রের এই টিপসগুলো অনুসরণ করা খুবই গুরুত্বপূর্ণ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.