রাজ্য

নতুন নিয়ম না জানলে পড়তে পারেন বিপদে

রাজ্যের অন্যতম রেল স্টেশন হল শিয়ালদহ এবং হাওড়া স্টেশন। যেখানে লক্ষ লক্ষ মানুষের যাতায়াত। কেউ বাড়ি ফিরছেন কেউ কাজে যাচ্ছেন কেউবা ব্লগার হিসেবে হাতে ক্যামেরা নিয়ে স্টেশনে ঘুরে বেড়াচ্ছেন। তবে এই মুহূর্তে যদি আপনি নতুন নিয়ম না জানেন তাহলে সাবধান হয়ে যান। নতুন নিয়মে পড়তে পারেন বিপদে।
শিয়ালদহ এবং হাওড়া স্টেশনে নিজের ইচ্ছে মত আর ছবি বা ভিডিও করা যাবে না। অগ্রিম অনুমতি ছাড়া কোনও ছবি বা ভিডিও তুললে তার বিরুদ্ধে কড়া আইনি পদক্ষেপ নেওয়া হবে বলে বুধবার স্পষ্ট ভাবে জানিয়ে দিয়েছেন স্টেশন কর্তৃপক্ষ।

পাকিস্তানের চর সন্দেহে আটক হয়েছেন হরিয়ানার ইউটিউবার জ্যোতি মালহোত্রা। শিয়ালদহ স্টেশনে ভিডিও ছবি তুলেছিলেন। তাঁর নিজস্ব ইউটিউব সাইটে স্টেশনের অলিগলি এবং বিভিন্ন বিষয়ের খুঁটিনাটি তুলে ধরেছিলো। সেই সঙ্গে দেশের বিভিন্ন জায়গার ভিডিও তুলে তা আপলোড করেছিলো বলে অভিযোগ। পরবর্তী সময়ে তাঁকে গ্রেপ্তার করে ওই রাজ্যের হিসার থানার পুলিশ। তাঁর বিরুদ্ধে অভিযোগ, তিনি পাকিস্তানের গুপ্তচর সংস্থা আইএসআই-এর সঙ্গে যুক্ত এবং তাদের নির্দেশেই দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকার সংবেদনশীল তথ্য পাচার করতেন।
এর পরেই নড়েচড়ে বসেন রেল কর্তৃপক্ষ। সাফ জানিয়ে দেন ‘স্টেশন বা স্টেশন চত্বরে ভিডিও করার সময় সঙ্গে রাখতে হবে প্রয়োজনীয় অনুমতি। এই অনুমোদন দেবেন মুখ্য জনসংযোগ আধিকারিক।’ অনুমতি ছাড়া ধরা পড়লে সঙ্গে সঙ্গে ওই ব্যক্তির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি পদক্ষেপ নেওয়া হবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.