১৮ বছরের অপেক্ষার অবসান। অবশেষে আইপিএল ট্রফি হাতে উঠল বিরাট কোহলির। তবে এই জয়ের মুহূর্ত শুধু মাঠেই নয়, আবেগে ভাসিয়েছে দিল্লির এক ঘরও—কোহলির নিজের বাড়ি। সেখানেই টেলিভিশনের সামনে বসে পুত্রের প্রথম আইপিএল ট্রফি জয় প্রত্যক্ষ করলেন মা সরোজ কোহলি। আর সেই দৃশ্য দেখে চোখের জল ধরে রাখতে পারলেন না তিনি। ক্যামেরার সামনের নয়, বাস্তব আবেগের সাক্ষী হয়ে উঠলেন এই মা, এই বোন, এই পরিবার।
দিল্লির নিজের বাড়িতে বসে ভাই বিকাশ ও মেয়ে ভাবনার সঙ্গে খেলা দেখছিলেন সরোজ। বেঙ্গালুরুর বিরুদ্ধে মাত্র ৬ রানে হেরে গিয়েছিল পঞ্জাব। ম্যাচ জেতার সঙ্গে সঙ্গেই আবেগের বিস্ফোরণ ঘটে কোহলির। ১৭ বছরের জ্বালা যেন হু হু করে বেরিয়ে এল কান্নায়। একবার স্ত্রী অনুষ্কাকে জড়িয়ে, আবার প্রিয় বন্ধু এবি ডিভিলিয়ার্সের বুকে মাথা রেখে কেঁদে ফেলেন তিনি।
অন্যদিকে টেলিভিশনের সামনে দাঁড়িয়ে সেই আবেগের প্রতিধ্বনি ঘটান মা সরোজ। তাঁকে জড়িয়ে ধরেন ভাবনা, পরে ভাই বিকাশকেও। সেই আবেগঘন মুহূর্ত ভাগ করে নিয়েছেন ভাবনা সোশ্যাল মিডিয়ায়। লিখেছেন, “এটা আমাদের হাসিয়েছে, কাঁদিয়েছে। কিন্তু কোহলির নিঃশব্দে লড়াইয়ের কোনও তুলনা নেই।”
জয়ের আনন্দে তৃপ্ত কোহলি মাঠে কোচ রবি শাস্ত্রীকে কোলে তুলে নেন। তবে উদ্যাপন ছিল বিষাদেও ছাওয়া—বেঙ্গালুরুতে পদপিষ্ট হয়ে ১১ জন প্রাণ হারিয়েছেন। তাঁদের প্রতি গভীর শোকপ্রকাশ করেন কোহলি। আরসিবি ঘোষণা করেছে মৃত পরিবারপিছু ১০ লক্ষ টাকার সাহায্য।







