৬ মাসের কারাদণ্ড বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার ! বাংলাদেশ আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনাল শেখ হাসিনাকে এই সাজা দেয়। জানা গিয়েছে, আদালত অবমাননার দায়ে বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রীর এই সাজা। তবে জানা গিয়েছে , শেখ হাসিনাকে বিনা শ্রমে কারাদণ্ড ভোগ করতে হবে ।
বাংলাদেশে হাসিনা সরকার পতনের পর প্রায় ২০০-টি মামলা দায়ের হয়েছিল শেখ হাসিনার নামে। কিন্তু এই প্রথম কোনও মামলায় সাজা পেলেন শেখ হাসিনা । উল্লেখ্য , শুধু হাসিনা নয় , সাথেই দু মাসের কারাদণ্ডের সাজা পেয়েছেন গাইবান্ধার গোবিন্দগঞ্জের বাসিন্দা মহম্মদ শাকিল আলমও।
সেই সময়ে একটি অডিয়ো ক্লিপ ভাইরাল হয়, যেখানে দুই পক্ষের কথাবার্তায় শোনা যায় ,“২২৬ জনকে হত্যার লাইসেন্স পেয়ে গিয়েছি”। এই ভাইরাল অডিয়ো ক্লিপের ওপর ভিত্তি করেই আদালত অবমাননার মামলা করা হয় শেখ হাসিনা ও মহম্মদ শাকিলের বিরুদ্ধে । অবশেষে আজ , এই মামলার শেষ শুনানির দিন ৬ মাসের কারাদণ্ডের সাজা পেলেন বাংলাদেশের প্রধানমন্ত্রী ।







