চলতি বছরের শেষেই বিহারে বিধানসভা নির্বাচন। তার আগেই বড়সড় ঘোষণা নির্বাচন কমিশনের তরফে।
কমিশনের দাবি, এই বিশেষ তালিকা সংশোধন একপ্রকার “নিবিড় পুনর্বিবেচনা”। ভোটার তালিকায় থাকা প্রতিটি নাম যাচাই করে দেখা হচ্ছে—কারা জীবিত, কারা মৃত, কেউ অভিবাসী কি না কিংবা কোথাও জাল ভোটারের উপস্থিতি রয়েছে কি না।
৮০% তালিকা যাচাইয়ের কাজ ইতিমধ্যেই সম্পূর্ণ। তাতেই উঠে এসেছে চাঞ্চল্যকর তথ্য:
প্রায় ১২.৫ লক্ষ মৃত ব্যক্তির নাম এখনও ভোটার তালিকায়।
অনেকেই বহু বছর আগেই বিহার ছেড়েছেন, কিন্তু তালিকায় রয়েছেন তাঁদের নামও।
তালিকায় রয়েছে একাধিক বাংলাদেশ, মায়ানমার, নেপালের নাগরিকের নাম!
কমিশনের অনুমান, প্রায় ৩৫ লক্ষ নাম বাদ পড়বে। এই সংখ্যা আরও বাড়তে পারে বলেও আশঙ্কা।
ইতিমধ্যেই এই ‘নিবিড় সংশোধন’ প্রক্রিয়া নিয়ে সুপ্রিম কোর্টে একাধিক মামলা দায়ের। শুনানিতে আইনজীবীদের যুক্তি—এটি মূলত ভোটার তালিকা নতুন করে তৈরি করার মতোই একটি জটিল এবং ঐতিহাসিক প্রক্রিয়া।
ভোটার তালিকা নিয়ে এত বিশাল পরিবর্তন নির্বাচনের ফলাফলে বড়সড় প্রভাব ফেলতে পারে—এমনটাই মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।
প্রশ্ন উঠছে—
বিদেশিদের নাম কীভাবে উঠল তালিকায়?
কে বা কারা সেই তথ্য সংযোজনের দায়ে দায়ী?
প্রশাসনের গাফিলতি কি ছিল এর পিছনে?
বিরোধীরা ইতিমধ্যেই এই প্রক্রিয়া নিয়ে কড়া সমালোচনা শুরু করেছে।
নজরে এখন বিহার… ভোটের আগেই ভোটার তালিকা ঘিরে তুঙ্গে উত্তেজনা!







